29.9 C
Kolkata

‘লিখিত দিন আপনি সনাতনী’, কেদারনাথ তীর্থে শর্ত সারাকে

Must Read

ওয়েব ডেস্ক: সারা আলি খানের (Sara Ali Khan) কেদারনাথ যাত্রার উপর বিধিনিষেধ। জানা যাচ্ছে, মন্দিরে প্রবেশ করতে হলে সারাকেও নির্দিষ্ট শংসাপত্র জমা দিতে হবে।লিখিতভাবে জানাতে হবে- ‘আমি একজন সনাতনী। আমি হিন্দুত্বে বিশ্বাসী। তবে কেদারনাথ মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে সারার। কেদারনাথ (Kedarnath) দিয়েই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন। তাই ব্যস্ত শিডিউলের ফাঁকে সময় পেলেই সেখানে ছুটে যান সারা আলি খান। মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন। এবার কেদারনাথ তীর্থে ‘অগ্নিপরীক্ষা’র সম্মুখীন সারা আলি খান। দেওয়া হয়েছে একাধিক শর্ত।

মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন। নিজেকে মহাদেবের ভক্ত বলেও জানিয়েছেন তিনি। ধর্মনিরপেক্ষ পরিবেশে বড় হয়েছেন সারা। তাই তিনি বলেন, “আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। আর এই বিভিন্ন রকমের ভেদাভেদ তৈরি করেছে কিছু মানুষ। আমি সেগুলো মানি না। আমি এদের এত গুরুত্বই দিই না।আর সেই প্রেক্ষিতেই বারবার প্রশ্ন উঠেছে, ভিনধর্মী হয়েও কীভাবে মন্দিরে দিতে পারেন নবাবকন্যা? চলতি বছর থেকেই বদ্রি-কেদার কমিটি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে একটি নতুন ফরমান জারি করেছে। বদ্রীনাথ (Badrinath) ও কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple) দর্শন ঘিরে নতুন নিয়ম জারি করল মন্দির কমিটি। এই নিয়ম অনুযায়ী, অ-হিন্দু দর্শনার্থীদের মন্দিরে পুজো করতে হলে আগে হলফনামা জমা দিতে হবে, যেখানে তাঁদের সনাতন ধর্মে বিশ্বাসের কথা লিখিতভাবে জানাতে হবে।আর আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।

আরও পড়ুন: ইমনকে টিকিট দিলেন না মমতা, সে নিয়ে যা বললেন ইমন

অহিন্দুরা অনুমতি ব্যাতীত মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এর জন্যে তাঁদের মেনে চলতে হবে মন্দির কমিটির জারি করা এক বিশেষ নির্দেশিকা। নবাব পরিবারের সন্তান সারা আলি খানের ক্ষেত্রেও তার অন্যথা হবে না, এমনটাই জানিয়েছেন কেদারনাথ মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী।কেদারনাথ মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, যাঁরা হিন্দু নন, অ-হিন্দু তাঁরা মন্দিরে প্রবেশ করতে গেলে দিতে হবে ধর্মীয় বিশ্বাসের শংসাপাত্র। লিখিতভাবে জানাতে হবে- ‘আমি একজন সনাতনী। আমি হিন্দুত্বে বিশ্বাসী।’তিনি বলেছেন, সারা আলি খান ঘন ঘন কেদারনাথে আসেন। সেক্ষেত্রে তিনিও যদি লিখিত এই শংসাপত্র জমা দেন, তাহলে পুজো দেওয়ার ক্ষেত্রে অভিনেত্রীর আর কোনও বাধা থাকবে না। আমরা সারাকেও পুজো করার অনুমতি দেব।

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This