প্রার্থী ঘোষণা হতেই বিক্ষোভ! আলিপুরদুয়ারে পার্টি অফিসে ভাঙচুর বিজেপির

0
62

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar) বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী ঘোষণা ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে দলীয় কর্মীদের একাংশের মধ্যে। প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। অভিযোগ, বিক্ষোভকারীরা স্থানীয় পার্টি অফিসে ভাঙচুর চালান। শুধু তাই নয়, প্রতিবাদের অংশ হিসেবে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধও করা হয়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে বলে জানা গেছে।

আরও পড়ুন: বৃষ্টি–রোদ লুকোচুরি, দুপুরে ভ্যাপসা গরম! বিকেলের পর কোন কোন জেলায় নামতে পারে বৃষ্টি?

বিক্ষোভে সামিল কর্মীদের একাংশের স্পষ্ট দাবি, পরিতোষ দাসকে তাঁরা কোনওভাবেই প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন। তাঁদের অভিযোগ, তিনি ‘তৃণমূলের সেটিং প্রার্থী’, ফলে তাঁর প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত অচলাবস্থা পুরোপুরি কাটেনি বলেই জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here