10.9 C
New York

ভোটের মুখে মাস্টারস্ট্রোক! সুপ্রিম নির্দেশ মেনেই ডিএ দেবে রাজ্য সরকার

Must Read

ওয়েবডেস্ক- ভোটের (Assembly Election 2026) মুখে মাস্টারস্ট্রোক! শীর্ষ আদালতের (Supreme Court)  নির্দেশ মেনেই বকেয়া ডিএ (DA) দেবে রাজ্য সরকার (State Government) । সোশ্যাল মাধ্যমে এই পোস্ট করে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

আর কিছুক্ষণ পরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা, তার আগেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। চলতি মাসেই অ্যাকাউন্টে মিলবে টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তিতে কর্মচারীরা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের মা-মাটি-মানুষ সরকার তার সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের,  সেইসাথে পঞ্চায়েত, পৌর সংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদির মতো আমাদের অন্যান্য অনুদান-সহায়ক প্রতিষ্ঠানের কর্মচারী/পেনশনভোগীদের প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করেছে। আমাদের অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসারে তারা ২০২৬ সালের মার্চ থেকে তাদের ROPA ২০০৯ ডিএ বকেয়া পেতে শুরু করবে।’

আরও পড়ুন-  ভোটের মুখে কল্পতরু! পুরোহিত-ইমামদের ভাতা বাড়ালেন মমতা

উল্লেখ্য, ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধীরা রাজ্য সরকারকে কোণঠাসা করে আসছিল। এবার ভোটের মুখে হঠাৎই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সেই সঙ্গে পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যা ভোটের আবহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আজ বিকেলেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার কিছুক্ষণ আগেই ডবল ধমাকা মুখ্যমন্ত্রীর। পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা মাসে আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে তারা মাসে মোট ২ হাজার টাকা করে ভাতা পাবেন। এক্স-এ একটি পোস্টে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

দীর্ঘদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেখানে বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্য ছয়মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য। সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ছয়মাস চেয়ে নেয় রাজ্য। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয়, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দু’দফায় মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। তবে প্রথম কিস্তি দিয়ে দিতে হবে মার্চের ৩১ তারিখের মধ্যে।

 

 

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This