নেপালে বড় দুর্ঘটনা, খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস, মৃত কমপক্ষে ৭

Must Read

ওয়েবডেস্ক- নেপালে (Nepal)  বড় দুর্ঘটনা। খাদে পড়ল পুণ্যার্থী (Pilgrims) বোঝাই ছোট বাস। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু রয়েছে কমপক্ষে সাত জনের। শনিবার রাতে গোরখা জেলার মনস্কামনা মন্দিরে (Manaskamana Temple) পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা। পুজো সেরে বাসে চেপে ফিরছিলেন তারা। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক।

তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। গোর্খা জেলা পুলিশ অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) রাজ কুমার শ্রেষ্ঠা (Deputy Superintendent of Police (DSP) Raj Kumar Shrestha) সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে শহিদ লখন গ্রামীণ পৌরসভার কান্তার এলাকায় মাইক্রোবাসটি রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ার পরে তীর্থযাত্রীদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-  নেতানিয়াহু কি বেঁচে রয়েছেন? দেখুন কী জানাল ইজরায়েল

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মাইক্রো বাসটিতে প্রায় ১২জনের বেশি যাত্রী ছিল। গোর্খার প্রধান জেলা কর্মকর্তা তুলসী বাহাদুর শ্রেষ্ঠ, জানান, মাইক্রোবাসটি তানাহুন জেলার আনবুখাইরেনি এলাকার দিকে যাচ্ছিল, যা মনস্কামনা মন্দিরের পশ্চিমে অবস্থিত, তবে মন্দির পরিদর্শন শেষে যাত্রীরা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও অজানা। ২০২৪ সালের আগস্টে, ভারতীয় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস আনবুখাইরেনি এলাকায় দুর্ঘটনার শিকার হয়, যাতে কমপক্ষে ২৭ জন নিহত হয়। সরকারি তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৭,৬৬৯টি সড়ক দুর্ঘটনা এবং ১৯০ জন নিহত হয়েছে।

 

 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This