13 C
New York

নেতানিয়াহু কি বেঁচে রয়েছেন? দেখুন কী জানাল ইজরায়েল

Must Read

ওয়েব ডেস্ক : ইরানের (Iran) সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) বেঁচে রয়েছেন? তা নিয়ে জোর জল্পনা চলছে। এর মধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে (Benjamin Netanyahu) নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজমাধ্যমে। কারণ, সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো (Video) শেয়ার করা হয়েছিল। সেখানে সামরিক সংঘাত নিয়ে তিনি কিছু মন্তব্য করেছিলেন। আর সেই ভিডিয়ো নিয়েই নতুন জল্পনা তৈরি হয়েছে।

কারণ, ভিডিয়োয় নেতানিয়াহুর (Benjamin Netanyahu) ডান হাতে ছ’টি আঙুল দেখা গিয়েছে। কিন্তু গত ১৩ মার্চ যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল তাতে ছ’টি আঙুল দেখা যায়নি। তার পর থেকে নেতানিয়াহুকে নিয়ে বিভিন্ন ভিডিয়ো ও মন্তব্য নেট ভুবনে ঘুরতে শুরু করেছে। এমনকি এটা দাবি করা হচ্ছে, ইরানের হামলায় নিহত হয়েছেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী। এই সব নানান জল্পনার মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে দাবি করা হয়েছে, নেতানিয়াহু সুরক্ষিত রয়েছেন, সুস্থ আছেন।

আরও খবর : আমেরিকার সামনে ‘ঝুঁকেগা নেহি’! এবার ইরানের টার্গেট ইরাকের মার্কিন দূতাবাস

তবে ১৩ মার্চ ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রীর যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, তা আগে থেকে রেকর্ড করা কোনও বার্তা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁকে দেখা কেন যাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এ নিয়ে এক্স-এর চ্যাটবট তথ্য যাচাই করে গ্রোক স্পষ্ট জানিয়ে দিয়েছে, গুজবে কান দেবেন না। বেঁচে রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সঙ্গে জানানো হয়েছে, আঙুল নিয়ে যে চর্চা চলছে, তা সত্য নয়। বরং সমাজমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা চলছে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) বেঁচে আছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, মোজতাবা বেঁচে নেই। কিন্তু এই জল্পনার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছেন, শহিদদের রক্ত ব্যর্থ হতে দেব না। কিন্তু তিনিও প্রকাশ্যে না আসায় জল্পনা তৈরি হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This