ব্রিগেডের বক্তব্যের শুরুতেই ‘বাংলায়’ বিরাট বার্তা নরেন্দ্র মোদির! কী বললেন তিনি? দেখুন

0
41

কলকাতা: বাংলা জয় করতে যে আগে বাঙালির মন জয় করা জরুরি, তা এতদিনে বুঝে গিয়েছে বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বও। সেই কারণে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের (Brigade Rally) মঞ্চও তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির ও টেরাকোটার মতো বাঙালি আবেগ মিশিয়েই। নরেন্দ্র মোদির (Narendra Modi) বক্তব্যে বাঙালি আবেগে শাণ দেওয়ার ব্যাপারটা আরও বেশি ঝকঝক করে উঠল ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে।

শনিবার ব্রিগেডের সমাবেশে বাংলায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই মোদি বলেন, “আমার প্রিয় বাংলাবাসী। আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম।” এর পর বাঙালির এই আবেগের ব্রিগেডের ইতিহাস নিয়েও কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। তার পরেই তিনি বলেন, “যেখানেই চোখ পড়ছে, সেখানেই মানুষ। অদ্ভুত দৃশ্য।” এর পরেই আবার বাংলার ‘নবণির্মান’-এর কথা বলে তিনি বলেন, “বাংলার নবনির্মাণ করবে বিজেপি। বাংলায় এখন আমাদের সরকার নেই। তা-ও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়নে রয়েছি আমরা।”

আরও পড়ুন: কর্মসংস্থান ইস্যুতে রাজ্যকে তোপ, বাংলার ‘বেকারত্ব’ নিয়ে কী বললেন মোদি? দেখুন

উল্লেখ্য, তৃণমূল সরকারকে সরিয়ে বাংলায় ক্ষমতায় আসতে হলে বাঙালির আবেগে মিশে যেতে হবে, সে কথা বিজেপি ভালোভাবেই বুঝে গিয়েছে। অন্তত গত কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে বাংলার ভোটবাক্সে বাঙালি অস্মিতার প্রভাব সম্পর্কে পদ্ম শিবির এবার আরও বেশি সতর্ক। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জয় বাংলা’ স্লোগানও যে এ রাজ্যে কী হারে জনপ্রিয় তা স্পষ্টভাবেই জানেন শমীক, শুভেন্দুরা। তাই এবার বাঙালির মন জয় করতে যে নির্ভুল বাংলা বলা শিখছেন প্রধানমন্ত্রী, তার প্রতিফল দেখাল শনিবারের ব্রিগেড সমাবেশ।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here