কর্মসংস্থান ইস্যুতে রাজ্যকে তোপ, বাংলার ‘বেকারত্ব’ নিয়ে কী বললেন মোদি? দেখুন

Must Read

কলকাতা: ব্রিগেডের সভা (Brigade Rally) থেকে রাজ্যের শাসক দলকে নিশানা করার পাশাপাশি বাঙালি অস্মিতায় শাণ দেওয়ার চেষ্টাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । সে কারণেই বক্তব্যের শুরুতেই বঙ্গবাসীকে ‘অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম’ জানিয়েছেন তিনি। তবে তার পর থেকেই একের পর এক ইস্যুতে রাজ্যের বর্তমান সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

কর্মসংস্থান ইস্যুতে এদিন মোদি বলেন, “এখানকার নির্মম সরকার যুবক-যুবতীদের পালিয়ে যাওয়ার অভিশাপ দিয়েছে।” তার পরেই বাঙালি যুব সমাজের প্রশংসা এবং দুর্দশার কথা বলে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার যুবসমাজ মেহনতি। একসময় এই বাংলা সকলের আগে ছিল। আজ এখানকার যুবক-যুবতী না এখান থেকে ডিগ্রি পাচ্ছেন, না চাকরি। তাঁদের ভিন্‌রাজ্যে চলে যেতে হচ্ছে।”

আরও পড়ুন: নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মোদি’র!

এর পরেই পশ্চিমবঙ্গের আগের কংগ্রেস ও বাম সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি বলেন, “প্রথমে কংগ্রেস, তার পর বাম এবং তৃণমূল… এরা একে একে এসেছে। নিজেদের পকেট ভরেছে। উন্নয়নের কাজ পড়ে থেকেছে। তৃণমূল সরকার প্রকাশ্যে চাকরি বিক্রি করেছে।” এর পরেই পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, “এ বার সময় এসেছে এই হাল বদলের। বাংলায় যুবক-যুবতীরা এ বার বাংলায় কাজ পাবেন। এই স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদির।”

দেখুন আরও খবর:

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This