15.2 C
New York

আমেরিকার সামনে ‘ঝুঁকেগা নেহি’! এবার ইরানের টার্গেট ইরাকের মার্কিন দূতাবাস

Must Read

ওয়েব ডেস্ক: দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Middle East War)। আমেরিকার (USA) হুঙ্কারের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করছে ইরানি সেনা। আর এবার ইরানের (Iran) হামলার টার্গেট হল ইরাকের (Iraq) রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস (US Embassy)। জানা গিয়েছে, শনিবার সেখানে ক্ষেপণাস্ত্র হামলার (Missile Attack) ঘটনা ঘটেছে, যার জেরে দূতাবাস চত্বর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সূত্রের খবর, এই হামলায় দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, একটি ক্ষেপণাস্ত্র দূতাবাস চত্বরে থাকা একটি হেলিপ্যাডে আঘাত করে। ক্ষেপণাস্ত্রটি বাগদাদের ‘গ্রিন জোন’-এর মধ্যে থাকা মার্কিন দূতাবাসের সীমানার ভেতরেই পড়ে। উল্লেখ্য, গ্রিন জোন হল বাগদাদের একটি অত্যন্ত সুরক্ষিত এলাকা, যেখানে ইরাক সরকারের গুরুত্বপূর্ণ দফতর এবং বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। তবে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না বা ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

আরও পড়ুন: ইরানকে বাঁচিয়ে রেখেছে ‘মোজাইক ডিফেন্স’! এর নেপথ্যে কার মাথা রয়েছে জানেন?

পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর বাগদাদে মার্কিন দূতাবাসে এটি দ্বিতীয় হামলার ঘটনা। শুক্রবারই মার্কিন দূতাবাস ইরাকের জন্য সর্বোচ্চ ‘লেভেল ৪’ নিরাপত্তা সতর্কতা জারি করে সতর্ক করেছিল যে, ইরান ও তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলি মার্কিন নাগরিক, স্থাপনা এবং স্বার্থের উপর হামলা চালাতে পারে।

উল্লেখ্য, বাগদাদের এই দূতাবাসটি বিশ্বের সবচেয়ে বড় মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলির একটি। অতীতেও এখানে একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে পরিচিত ইরান-সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী সম্প্রতি অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিতে নিয়মিত রকেট ও ড্রোন হামলার দাবি করেছে। এদিকে শনিবারের এই হামলার কিছুক্ষণ আগেই ইরানপন্থী শক্তিশালী গোষ্ঠী ‘কাতাইব জিজবুল্লা’-র উপর হামলায় অন্তত দুই সদস্য নিহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে। এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

দেখুন আরও খবর:

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This