মোজতাবা খামেনেইয়ের মাথার দাম ঘোষণা করল আমেরিকা!

Must Read

ওয়েব ডেস্ক : পিতার পর এবার আমেরিকা (America) ও ইজরায়েলের (Israel) নজরে ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতাবা খামেনেই (Mojtaba Khamenei)! আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্রের মাথার দাম ঘোষণা করল আমেরিকা। ইরানের (Iran) নয়া সুপ্রিম লিডার সম্পর্কে খবর দিলে দেওয়া হবে ১০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা ৯২.৪৭ কোটি টাকা। তবে ইরানের নয়া সুপ্রিম লিডার একা নন, ইরানের বাহিনীর বেশ কয়েকজন কর্তার নামও রয়েছে তালিকায়।

শুক্রবার মার্কিন বিদেশ দফতরের তরফে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যাঁর মধ্যে রয়েছে মোজতাবার ছবিও। সঙ্গে লেখা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের এই সদস্যরা বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের সম্পর্কে কোনও তথ্য থাকলে আমাদেরকে জানান।

আরও খবর : ইরানের তেলের প্রধান ঘাঁটি খার্গ আইল্যান্ডে মার্কিন হামলা, ধ্বংস একাধিক সামরিক ঘাঁটি

এদিকে মোজতাবা, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যের পাশপাশি ইরানের উচ্চপদস্থ বেশ কিছু লিডারও রয়েছেন। আর তাঁদের সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ লক্ষ ডলার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, গত শুক্রবার ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বলেছেন, আগামী সপ্তাহে ইরানের উপর বড় ধরণের হামলা করা হবে। এদিকে মোজতাবা খামেনেইকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও (Benjamin Netanyahu)। পাশাপাশি ইরানের শাসন ব্যবস্থাকে শেষ করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This