আইনি বিয়ে সারলেন গৌরব-কৃতীকা, পার্টির নজর কাড়লেন মালাইকা

0
44

ওয়েব ডেস্ক: সেলেবদের মতো বিয়েতে জাঁকজমক নয়, বরং সাদামাটাভাবেই বৈবাহিকবন্ধনে আবদ্ধ হবেন গৌরব কাপুর (Gaurav Kapur) এবং কৃতিকা কামরা (Kritika Kamra)। পার্টির জৌলুস বাড়াল মালাইকা আরোরা (Malaika Arora)। ১১ মার্চ, বুধবার আইনি মতে বিয়ে করলেন তারকাজুটি গৌরব কাপুর এবং কৃতিকা কামরা।

বিয়ের সাজপোশাকও অতি সাদামাটা। কৃতিকার পরনে লাল শাড়ি। হিরের নেকলেস। হালকা মেকআপে নবপরিণীতা নায়িকাকে যেন আরও স্নিগ্ধ লাগছিল দেখতে।

অন্যদিকে গৌরব বেছে নিয়েছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। তাঁদের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন মালাইকা অরোরা, ফারহান আখতার-সহ সেলেবপাড়ার অনেকেই। নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, সস্ত্রীক যুবরাজ সিংকে (Yuvraj Singh) দেখা গেল গৌরবের বিয়ের অনুষ্ঠানে।

অভিনেত্রী সাগরিকা ঘাটকে এবং প্রাক্তন ক্রিকেটার জাহির খানও এসেছিলেন গৌরব কাপুর এবং কৃতিকা কামরার বিয়েতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারহান। আকাশি রঙের পাঞ্জাবিতে ট্যাড্রিশনাল মোডে দেখা গেল বীরেন্দ্র শেহবাগকে (Virender Sehwag)। তবে গৌরব কাপুর এবং কৃতিকা কামরার সাদামাটা বিয়ের অনুষ্ঠানের পুরো লাইমলাইট কেড়ে নিলেন মালাইকা অরোরা। দীর্ঘদিন বাদে শাড়িতে ধরা দিয়ে চোখ ধাঁদিয়ে দিলেন বলিউডের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here