15.2 C
New York

আরজি কর মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি দেবাংশু বসাক

Must Read

কলকাতা: আরজি কর মামলা (RG Kar Case) থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক (Justice Debangshu Basak)। আরজি করের নির্যাতিতার পরিবারের আবেদন, সঞ্জয় রায় ও সিবিআই মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ইতিমধ্যে এই মামলাগুলি দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে একটি আবেদন জানানো হয়েছে। এই আদালত কোন ট্রায়াল আদালত নয়। অন্যান্য বিচারাধীন সমস্ত মামলাকে স্থগিত রেখে প্রতিদিন শুধুমাত্র এই মামলাগুলির শুনানি সম্ভব নয়।

আরজি কর মামলায় নির্যাতিতা চিকিৎসকের পরিবারের পৃথক মামলা ও অন্য সব এই সংক্রান্ত মামলা রিলিজ করে দিল বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, এই মামলা পূর্বতন প্রধান বিচারপতি এই ডিভিশন বেঞ্চে সেই সময় শুনানির জন্য নির্দিষ্ট করেন। কারণ তখন ফৌজদারি মামলার আবেদন শুনতো এই আদালত। কিন্তু এখন আর সেই মামলা এই ডিভিশন বেঞ্চ শোনে না।এছাড়াও এই ডিভিশন বেঞ্চের একজন করে বিচারপতি কিছুদিন অন্তর অন্তর সার্কিট বেঞ্চে নিযুক্ত হন। তাই এই মামলাগুলি থেকে অব্যাহতি নেওয়া হল।ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের পর এই মামলাগুলি পুনরায় যাবে প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি নতুন করে কোন ডিভিশন বেঞ্চকে এই মামলার শুনানির জন্য নিযুক্ত করবেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু এই রায়ে সন্তুষ্ট নন তিলোত্তমার বাবা-মা। পরে তাঁরা হাইকোর্টে আরও একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ‘মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ বেঙ্গল…’ বঙ্গবাসীকে ‘খোলা চিঠি’ বোসের

Latest News

EVM-এ সেলোটেপ লাগানোর অভিযোগে ফলতা বিধানসভার পুনর্নিবাচনের দাবি বিজেপির

কলকাতা: দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট পড়ল মোট ৯২.২৭ শতাংশ। প্রথম দফায় রেকর্ড তৈরি হয়। সেই রেকর্ড বজায় থাকল...

More Articles Like This