11.7 C
New York

‘মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ বেঙ্গল…’ বঙ্গবাসীকে ‘খোলা চিঠি’ বোসের

Must Read

কলকাতা: ‘মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ বেঙ্গল…’ বাংলার মানুষকে ‘খোলা চিঠি’ সিভি আনন্দ বোসের (C V Ananda Bose Open Letter People Bengal)। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) পশ্চিমবঙ্গের জনগনের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়ে লেখেন, মেয়াদ শেষ হলেও পশ্চিমবঙ্গের যাত্রা আমার এখনও শেষ হয়নি। উদ্ধৃত করে মহত্মা গান্ধীর কথা আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, বাংলা আমায় যেতে দেবে না। একই অনুভূতি সি ভি আনন্দ বোসের বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, আমি নিশ্চিত বাংলার ভাই বোনেরা অনেক উচ্চতায় পৌছাবে। তিনি চান বাংলাও গৌরবের উচ্চতায় পৌঁছাক।

মঙ্গলবার রাতেই কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার বাংলা ছাড়ার আগে বাংলার মানুষের উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রাক্তন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস। গত তিন বছরে বাংলার মানুষের কাছ থেকে পাওয়া ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি তাঁর খোলা চিঠিতে।তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ আমার দ্বিতীয় ঘর। এর সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকব ও থাকতেই চাই।’ বাংলা উচ্চতার শিখরে পৌঁছক, চিঠিতে এই কামনা করেছেন তিনি। বঙ্গবাসীর মঙ্গলকামনা করেছেন দেবী দুর্গার কাছে। তিনি লেখেন, ‘মা দুর্গা আমার প্রিয় মানুষের সকলকে রক্ষা করুন।’

আরও পড়ুন:এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে তলব ইডির, কবে হাজিরার নির্দেশ

চিঠির শুরুতে বঙ্গবাসীকে ভাই ও বোন বলে সম্বোধন করেছেন সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গবাসীর থেকে সমর্থন, অফুরান ভালোবাসা পেয়েছেন সেই উল্লেখ করেছেন চিঠিতে।খোলা চিঠিতে মহাত্মা গান্ধি ও রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি উল্লেখ করেন সিভি আনন্দ বোস গত তিন বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে দেখা ও কথা বলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।।তিনি লেখেন, ‘অনেক দশক আগে মহাত্মা গান্ধী বলেছিলেন—“আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।” আজ আমি সেই একই অনুভূতি ভাগ করে নিচ্ছি।’লেখেন, ‘আপনারা যে সমর্থন, স্নেহ ও সম্মান আমাকে দিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ

Latest News

গ্রামবাসীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, শান্তনু ঠাকুরের ইন্ধনে এই কাজ, বিস্ফোরক দাবি মমতাবালার

 বাগদা-  কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের মারধরের অভিযোগ। ক্ষোভ গ্রামবাসীদের,  শান্তনু ঠাকুরের ইন্ধনে আক্রমণ দাবি মমতার। গ্রামের মধ্যে ঢুকে ঘর...

More Articles Like This