14.9 C
New York

‘আয়ুষ্মান ভারত’ বাংলায় চালু হচ্ছে না কেন? রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

Must Read

ওয়েবডেস্ক-  ‘আয়ুষ্মান ভারত’ (‘Ayushman Bharat) কেন রাজ্যে (West Bengal)  চালু হচ্ছে না। সেই নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) । চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পাল (Chief Justice Sujoy Pal) ও বিচারপতি পার্থসারথি সেনের (Parthasarathi Sen)  ডিভিশন বেঞ্চ।

২ সপ্তাহের মধ্যে জবাবি হাফনামা দেবে আবেদনকারী বিজেপি সভাপতি শমীক ভট্টাচাৰ্য। শমীক ভট্টাচার্যের আইনজীবীর দাবি,  এটা ভারত সরকারের একটা জনমুখী প্রকল্প। সব রাজ্য এই প্রকল্পে সাহায্য পেলেও সেখানকার মানুষ পেলেও পশ্চিমবঙ্গের মানুষ সেটা থেকে বঞ্চিত। গত ২৩ সেপ্টেম্বর ২০১৮ মৌ স্বাক্ষর করে কিন্তু ২০১৯ সালে সেটা তুলে নেয়।

আরও পড়ুন-  কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি’র!

আয়ুষ্মান ভারত যোজনা কেন্দ্রের একটি প্রকল্প। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY, ঝাড়খণ্ডের রাঁচিতে চালু করেন। এটি একটি স্বাস্থ্য বিমা। যা দরিদ্র পরিবারগুলিকে বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা প্রদান করে। এই কার্ড থাকলে পরিবার প্রতি বছর পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস (নগদবিহীন) চিকিৎসার সুবিধা পাবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহুরে এলাকার দরিদ্র পরিবারগুলো হাসপাতালে ভর্তি হয়ে বিনামূল্যে চিকিৎসার সুবিধা ভোগ করতে পারবে।

 

 

Latest News

‘বিজেপির কেন্দ্রীয় বাহিনী ‘লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা’, মন্তব্য অভিষেকের

কলকাতা: উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার উদয়নারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথের ঘটনা।...

More Articles Like This