15.2 C
New York

ক্ষমা করল না আইসিসি! মিচেলকে বল ছুড়ে কী শাস্তি পেতে হবে ভারতীয় অর্শদীপকে?

Must Read

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনাল (Final) ম্যাচ, উত্তেজনা ছিল চরমে, ঠিক সেই মুহূর্তে ড্যারিল মিচেলের (Daryl Mitchell) শট হাতে ধরে নিয়ে পাল্টা তাঁর দিকেই বল ছুড়ে দেন অর্শদীপ সিং (Arshdeep Singh), যা লাগে মিচেলের উরুতে। সাময়িক পরিস্থিতি খানিক উত্তপ্ত হলেও আম্পায়ার এবং ভারতীয় দলের অধিনায়কের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। তবে এই আচরণের জন্য ভারতীয় পেসারকে রেয়াত করল না আইসিসি (ICC)। এবার কাউন্সিলের নিয়ম লঙ্ঘনের অপরাধে শাস্তি (Punishment) পেতে হল অর্শদীপ সিংকে।

ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট অর্শদীপকে তলব করেন। শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন ভারতীয় পেসার। ফলে তাঁকে আইসিসির আচরণবিধির ২.৯ ধারায় লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। এই ধারা অনুযায়ী কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের উদ্দেশে বল বা অন্য কোনও ক্রীড়া সরঞ্জাম ছুড়ে দেওয়াকে অগ্রহণযোগ্য আচরণ বলে গণ্য হয়। এর জন্য অর্শদীপের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে। একই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে যে, আগামী ২৪ মাসের মধ্যে একই ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে তাঁকে।

আরও পড়ুন: ভারতের ৯ ‘ধুরন্ধর’, পর পর দুই বিশ্বকাপে ছারখার করেছেন বিপক্ষকে! চিনে নিন তাঁদের

গত রবিবার ঘটনাটি ঘটে টি–২০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ১১তম ওভারে। সেই সময় অর্শদীপের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি ছয় মারেন মিচেল। এরপর একটি ওয়াইড বল করেন ভারতীয় পেসার। চতুর্থ বলে রান না হলেও চাপ স্পষ্ট ছিল অর্শদীপের উপর। এরপর পঞ্চম বলটি ছিল ফুলটস। মিচেল আবারও বড় শট নেওয়ার চেষ্টা করেন। তবে ব্যাট-বলের সংযোগ ঠিক মতো হয়নি এবং বল সোজা অর্শদীপের হাতেই চলে আসে। সেই সময়ই আচমকা বল তুলে মিচেলের দিকে ছুড়ে দেন অর্শদীপ। সরে যাওয়ার চেষ্টা করেও বল এড়াতে পারেননি কিউই ব্যাটার; বল গিয়ে লাগে তাঁর বাঁ পায়ের উরুতে। ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মিচেল এবং কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সেই সময় পরিস্থিতি সামাল দেন আম্পায়াররা এবং ভারতের অধিনায়ক। তবে সাময়িকভাবে ভুল বোঝাবুঝির অবসান হলেও আইসিসির শাস্তি এড়াতে পারলেন না ভারতের এই বোলার।

দেখুন আরও খবর:

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This