29 C
Kolkata

রেকর্ড গড়ল ‘ধুরন্ধর’, সিক্যুয়েল মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ঝড়

Must Read

ওয়েব ডেস্ক: আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। মুক্তির এখনও বাকি প্রায় ১২ দিন। তার আগেই বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর ২’।এবার পর্দায় ‘হামজা’ আরও ভয়ংকর। পর্দায় মুক্তির আগেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। অগ্রিম বুকিং শুরু হতেই রেকর্ড গড়েছে ছবিটি।তবে দর্শকদের জন্য বিশেষ চমক—এক দিন আগেই, অর্থাৎ ১৮ মার্চ থেকেই প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ধুরন্ধর ২’। সেই দিনটির জন্যই শুরু হয়েছে অগ্রিম বুকিং, আর তাতেই তৈরি হয়েছে এই নজির।

রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর ২’ মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। শনিবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। আর তারপরই মুক্তির আগেই ফের নতুন করে রেকর্ড তৈরি করল রণবীরের ‘ধুরন্ধর ২’। স্যাকনিল্কের একটি প্রতিবেদন অনুসারে, ছবিটি ইতিমধ্যেই প্রথম দিনে প্রায় ২.২ কোটি টাকা আয় করেছে। পরিসংখ্যান দেখে অনেকেই অনুমান করছেন ছবিটি মুক্তির প্রথম দিনেই বড় রেকর্ড গড়তে পারে। রণবীর ভক্তরা ঝড়ের গতিতে টিকিট ক্রয় করেছেন এই ছবির। একদিনে এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৮৭,৮১০টি। সিনে বিশ্লেষক তরণ আদর্শ এপ্রসঙ্গে জানিয়েছেন, অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরই প্রতি ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫০০টি। আরও জানা যাচ্ছে যে, বুকিং শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে প্রায় ৪ কোটির ব্যবসা করে ফেলেছে রণবীরের ‘ধুরন্ধর ২’।একটি প্রতিবেদন অনুসারে, ছবিটি ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে ১০ লক্ষ টাকা আয় করে ফেলেছে। এর আগে, শাহরুখ খানের জওয়ান, পাঠান এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল এই রেকর্ডটি দখল করেছে। শুধু হিন্দিতেই নয়, ‘ধুরন্ধর’ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও আলোড়ন সৃষ্টি করতে শুরু করেছে। ছবিটি তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন: অরিজিৎ-শ্রেয়াকেও টেক্কা! দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কোন গায়ক?

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This