ওয়েব ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ আমেরিকা ও ইজরায়েলের। সে কারণে বিশ্বজুড়ে এক অস্থিরতা তৈরি হয়েছে। এই সংঘর্ষের কারণে আন্তর্জাতিক বাজারে ক্রুড অলেয়ের দাম পার করেছে ১০০ ডলার। কিন্তু এত কিছুর পরেও সোনা (Gold) ও রুপোর (Silver) দামে কোনও বৃদ্ধি হয়নি। বরং এই মূল্যবান ধাতুগুলির দাম অনেকটাই কমেছে।
জানা যাচ্ছে, কলকাতার (Kolkata) বাজারে ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ১ হাজার ৯৫০ টাকা। ২২ ক্যারাটের দামও কমেছে। তা কলকাতায় কমেছে ১ হাজার ৮৫০ টাকা। এছাড়া রুপোর দামেও পতন দেখা গিয়েছে। কলকাতার বাজারে তা কমেছে ৪ হাজার ৪০০ টাকা।
আরও খবর : কত দফায় ভোট চায় বিরোধীরা? জ্ঞানেশ কুমারকে কী কী জানাল বিজেপি-সিপিএম
দেখে নেওয়া যাক, কলকাতার বাজারে সোনার দাম (Gold Price) কত রয়েছে। কলকাতায় (Kolkata) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনার বারের দাম হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ২৫০ টাকা। ২২ ক্যারাটের প্রতি ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনার দাম ১ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। এর পাশাপাশি বেড়েছে রুপোর দামও (Silver Price)। প্রতি কেজি রুপো পাওয়া যাচ্ছে ২ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকায়।
তবে বাজারে সোনা কিনতে গেলে এই দামে কিনতে পারবেন না সাধারণ মানুষ। কারণ সোনা কিনতে হলে দিতে হবে জিএসটি (GST) ও গয়না তৈরির মজুরি। বর্তমানে সোনার গয়নার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। তবে বিভিন্ন দোকানে মজুরির দাম আলাদা। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ এখন সোনা কিনতে গেলে হাতে কিছুটা ছ্যাঁকা লাগতে পারে।
দেখুন অন্য খবর :
