আহত ইরানের নয়া সুপ্রিম লিডার!

Must Read

ওয়েব ডেস্ক : আমেরিকা (America) ও ইজরায়েলের (Israel) হামলায় মৃত্যু হয়েছে ইরানের (Iran) সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ali Khamenei)। তার পরেই নতুন সুপ্রিম লিডার হয়েছিলেন খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)! কিন্তু তিনি ইজয়ায়েলের হামলায় আহত হয়েছেন বলে খবর। এমনটাই দাবি করেছে ইহুদি সংবাদমাধ্যম।

জানা য়াচ্ছে, যুদ্ধের জেরেই আহত হয়েছেন তিনি। তবে তিনি কতটা আহত হয়েছেন। সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে, কবে তিনি আহত হলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অনুমান, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আহত হয়েছেন তিনি। মূলত, সোমবার খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে তেহরান। ইরানের (Iran) ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভা (অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স) সর্বোচ্চ নেতা হিসেবে মোজবতাকে শিলমোহর দিয়েছে। কিন্তু তাঁর আহত হওয়ার খবর সামনে এল।

আরও খবর : ট্রাম্পকে পাত্তাই দিল না ইরান, সর্বোচ্চ নেতা খামেনেইয়ের পুত্র মোজতবা

প্রসঙ্গত, আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ali Khamenei) মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার কুর্সিতে কে বসবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। এই কুর্সিতে বসার জন্য নির্দিষ্ট কিছু পরিকাঠামোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বার বার মোজতবার নাম উঠে এসেছে। তবে তেহরানের তরফে সোমবারের আগে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে আমেরিকা ও ইজরায়েল তরফে লাগাতার হুমকি এসেছে। ইজরায়েল সেনাবাহিনী রবিবার একটি বিবৃতি দিয়ে জানায়, খামেনেইয়ের কুর্সিতে যিনি বসবেন, তিনিই হবেন তার পরবর্তী টার্গেট। যাঁরা ওই কুর্সিতে কাউকে বসানোর চেষ্টা করছেন, তাকেও হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েল।

তার পরেই দিনই সর্বোচ্চ নেতার নাম ঘোষণা দিল ইরান। সম্প্রতি খামেনেইয়ের উত্তরসূরি নিয়েও মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচনে আমেরিকার মতামতও নেওয়া প্রয়োজন। আমেরিকার সম্মতিতে কাউকে ওই পদে বসানো হলে ইরানের উন্নয়ের পক্ষে কাজ করবে হোয়াইট হাউস। কিন্তু, এর মাঝে ইহুদি সংবাদমাধ্যম দাবি করেছে, ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হামলায় আহত হয়েছেন।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This