লোকভবনের দায়িত্ব কবে নিচ্ছেন নয়া রাজ্যপাল আর এন রবি? ভোট আবহে চাঞ্চল্য

0
43

ওয়েবডেস্ক- বিধানসভা ভোটের (Assembly Election) মুখে হঠাৎই পদত্যাগ করেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose) । রাজ্যের নয়া রাজ্যপাল আর এন রবি (RN Ravi )। রাজ্যের নতুন রাজ্যপাল কবে আসছেন লোকভবনে? (Lok Bhavan) সূত্রের খবর, লোকভবনে আসার কোনও খবর সরকারি প্রোটোকল অফিসারদের কাছে নেই। সদ্য ইস্তফা দেওয়া রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার ইস্তফার কথা জানানোর পাশাপাশি আগামী দিনে কেরালামে (কেরালার নতুন নাম) বিকশিত ভারতের লক্ষে কাজ করা কথা জানিয়ে তার সমাজ মাধ্যমে পোষ্ট করেন।

রাষ্ট্রপতি ভবন থেকে বাংলার রাজ্যপাল নিয়োগের ঘোষণা হলেও, বিষয়টি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়েছে। বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন

বাংলার রাজ্যপালের পদে বসেছেন আর এন রবি (RN Ravi)।  পূর্বে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। রাজ্য প্রশাসন বা প্রোটোকল কর্মকর্তাদের কাছে রবির দায়িত্ব গ্রহণের কোনও নির্দিষ্ট সময়সূচি নেই।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সাথে পরামর্শ না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- কবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স? জানিয়ে দিল WBJEE, কবে কী পরীক্ষা? দেখে নিন

রাজ্যপাল আর এন রবি মূলক রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত এক চরিত্র বলা যেতে পারে। তামিলনাড়ুতে ২০২১ সালে রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এদিকে রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছিলেন, এই স্টালিন সরকারের সঙ্গে সংঘাত চরমে পৌঁছায়। তিন বছর ধরে রাজ্যপালের দফতরে ১২টি বিল তিনি আটকে রেখেছিলেন। স্টালিন সরকারে অভিযোগ ছিল, রাজ্যপাল তাঁর ক্ষমতার অপব্যবহার করে এই বিলগুলিকে আটকে রেখেছেন।  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও একাধিকবার রাজ্যপালকে বরখাস্ত করার আবেদন জানায় স্টালিন সরকার। ২০২৩ সালে রাজ্যপালের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করে। সংঘাত্র আইনি যুদ্ধে রূপ নেয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here