30.1 C
Kolkata

যুদ্ধের আবহেও বাড়বে না তেল-গ্যাসের দাম? দেশবাসীকে আশ্বাস মোদির

Must Read

নয়াদিল্লি: ইরানকে (Iran) ঘিরে যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে (Oil price hike)। ফলে ভারতের বাজারেও পেট্রোপণ্যের দাম বাড়বে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। তবে সূত্রের খবর, দেশের ভিতরে তেল ও গ্যাসের দাম যাতে না বাড়ে, তা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার  নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এখনও পর্যন্ত পেট্রোপণ্যের দাম নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু কূটনৈতিক মহলের সূত্রে জানা যাচ্ছে, দেশে তেল ও অন্যান্য জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। কেন্দ্রের দাবি, সেই উদ্যোগে ইতিমধ্যেই সাফল্য মিলেছে এবং আপাতত তেল আমদানি নিয়ে উদ্বেগের কারণ নেই।

আরও পড়ুন: আমেরিকার বিরুদ্ধে বিরাট সিদ্ধান্ত রাশিয়ার! এবার কী হবে?

উল্লেখ্য, গত ৬ দিন ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে ভারতের বাজারেও দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কারণ, ভারতের মোট তেল চাহিদার ৮৫ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করতে হয়, যার প্রায় ৫০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ পরিস্থিতিতে এই পথ কার্যত অবরুদ্ধ হওয়ায় উদ্বেগ বাড়ছিল।

তবে কেন্দ্রের দাবি, খুব শিগগিরই প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল ভারতে পৌঁছতে চলেছে। পাশাপাশি আমেরিকা ভারতের জন্য ৩০ দিনের বিশেষ ছাড়পত্র দিয়েছে, যার ফলে এই সময়ের মধ্যে রাশিয়া থেকে তেল কিনতে পারবে ভারত। এর ফলে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সহজ হবে বলে মনে করছে কেন্দ্র।

সরকারের মতে, কূটনৈতিক স্তরে লাগাতার আলোচনার ফলেই এই সাময়িক ছাড়পত্র মিলেছে। সেই প্রেক্ষিতেই দেশবাসীকে আশ্বস্ত করতে চাইছে মোদি সরকার। তবে উল্লেখ্য, কয়েকদিন আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। ফলে কেন্দ্র আশ্বাস দিলেও গৃহস্থালির রান্নার গ্যাসের দাম ভবিষ্যতে বাড়বে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Latest News

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও...

More Articles Like This