2.3 C
New York

২০২২-এর দুঃস্বপ্নের পর ২০২৪-এ বদলা! সেমির মঞ্চে এগিয়ে কোন দল? কী বলছে পরিসংখ্যান?

Must Read

ওয়েব ডেস্ক: ভারত ও ইংল্যান্ডের মহারণের (India Vs England) জন্য সেজে উঠছে ওয়াংখেড়ে (Wankhede Stadium)। এই ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনালের টিকিট কনফার্ম করতে আপাতত মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে ইংল্যান্ডও টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েই সেমিতে (Semi Final) পা রেখেছে। কাজেই সূর্যদের সামনে যে এই লড়াই যথেষ্ট কঠিনই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বিশ্বজয় যে মোটেই সহজ কাজ নয়, তা ভালোভাবেই বোঝে ‘মেন ইন ব্লু’। কিন্তু এই মেগা ম্যাচের আগে মনস্তাত্বিক দিক থেকে এগিয়ে কোন দল? অতীতের পরিসংখ্যানে কার পাল্লা ভারী? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক।

উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে টানা তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে, গত দু’বার এই দুই দলের সেমিফাইনালে যে বাজিমাত করেছে, সেই দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জিতেছে। ফলে এবারও একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে বৃহস্পতিবারের ম্যাচ এবং ফাইনালের টিকিট পেতে যে ভারত বা ইংল্যান্ড- কোনও দলই কোনও খামতি রাখবে না, তা ফলাও করে বলাই যায়।

আরও পড়ুন: সেমিফাইনালের আগে ‘হুঙ্কার’ ইংল্যান্ড অলরাউন্ডারের!

তবে ২০২২-এর টি-২০ বিশ্বকাপের স্মৃতি ভুলেই বৃহস্পতিবার মাঠে নামতে চাইবে টিম ইন্ডিয়া। অজিভূমের সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬৮ রান। রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলারের ঝড়ে কোনও উইকেট না হারিয়ে, চার ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ২০২২-এ বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয় ইংল্যান্ড।

তবে ২০২২-এর সেই দুঃস্বপ্নের বদলা ২০২৪-এ নেয় রোহিতের দল। সেই ম্যাচে গায়ানার কঠিন পিচেও প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৭১ রান। তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে। ভারতীয় বোলারদের সামনে ১৬.৪ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ইংরেজদের দল। গতবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতে ভারত।

এবার ২০২৬ সালের সেমিফাইনালেও ফের মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি। অতীতের স্মৃতি, প্রতিশোধের ইতিহাস এবং ট্রফির লড়াই—সব মিলিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে অপেক্ষা করছে এক হাই-ভোল্টেজ ম্যাচের। শেষ হাসি হাসবে কে? তার উত্তর মিলবে আগামীকাল।

দেখুন আরও খবর:

Latest News

হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

ওয়েবডেস্ক- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শরদ পাওয়ার (Sharad Pawar)। তাকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে (Mumbai...

More Articles Like This