থরথর করে কাঁপছে মাটি! ইরানজুড়ে ভূমিকম্প নাকি আমেরিকার ‘সিসমিক’ অ্যাটাক?

Must Read

ওয়েব ডেস্ক: যুদ্ধের আবহে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইরান (Iran)। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (United States Geological Survey) জানিয়েছে, রিখটার স্কেলে (Richter Scale) এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও যুদ্ধ পরিস্থিতিতে আচমকা কম্পনে আতঙ্ক ছড়িয়েছে ইরান জুড়ে।

যদিও ইরানের এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ বলেই পরিচিত। কিন্তু এখন যেহেতু সেখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাই মাটির এই কম্পন নিয়ে নানা জল্পনা ছড়াতে শুরু করেছে। একাংশের দাবি, এটি নিছক প্রাকৃতিক কম্পন নাও হতে পারে।

আরও পড়ুন: ইরানের পাল্টা হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে নিখোঁজ নেতানিয়াহু?

আমেরিকা (USA) ইরানের উপর ‘সিসমিক বোমা’ (Seismic Bomb)  দিয়ে হামলা চালাতেও পারে বলে মনে করছেন। কেউ কেউ আশঙ্কা করছেন, ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র লক্ষ্য করেও হামলা হয়ে থাকতে পারে। যদিও এসব দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি।

উল্লেখ্য, শনিবার আলি খামেনেইয়ের মৃত্যুর (Ali Khamenei Death) পর থেকেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করে ইরানি সেনা। দুপুরের পর দুবাই-এর একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রবিবারও হামলা থামেনি। এদিন আবুধাবির একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় বলে খবর। এর জেরে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোনও হতাহতের খবর নেই।

দেখুন আরও খবর:

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This