31.7 C
Kolkata

মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি! আটকা পড়লেন দুই তারকা ক্রীড়াবিদ

Must Read

ওয়েব ডেস্ক : উত্তপ্ত পশ্চিম এশিয়া। শনিবার সকালেই ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। তার জবাবে হামলা চালিয়েছিল ইরানও। জানা যাচ্ছে, ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, এই হামলায় মৃত্যু হয়েছে ইরানের (Iran) সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি’র! এর জেরে বিপদ ঘনিয়ে এসেছে আরব দেশগুলিতেও। কিন্তু এই সংঘর্ষের জেরে বিপদে পড়েছেন দুই ক্রীড়াবিদ। তাঁরা তহলেন ভারতের টেনিস তারকা পিভি সিন্ধু (PV Sindhu) এবং বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)।

মূলত, ইংল্যান্ডে অল ইংল্যান্ড ওপেন খেলতে যাচ্ছিলেন সিন্ধু। সেই কারণে দুবাই (Dubai) হয়ে যেতে হত তাঁকে। কিন্তু দুবাইয়ে গিয়ে বিপদে পড়েছেন তিনি। কারণ সংঘর্ষের পরিস্থিতির কারণে সেখানে বন্ধ রয়েছে বিমান পরিষেবা। আবু ধাবি, দাম্মাম, দোহা, দুবাই, জেড্ডা, রিয়াধ, মাসকট তোল আভিভগামী সমস্ত বিমান বাতিল করেছে। মিসাইল আক্রমণের কারণে বন্ধ রয়েছে সমস্ত বিমানবন্দর। যার ফলে আটকে পড়েছেন পিভি সিন্ধু। বর্তমান পরিস্থিতির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

আরও খবর : মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির প্রভাব বিশ্বকাপে! বিবৃতি দিল ICC

অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটার জেড্ডাতে তীর্থ যাত্রায় গিয়েছিলেন। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে তিনিও আটকে পড়েছেন। জানা গিয়েছে, তীর্থ যাত্রা সম্পূর্ণ করে দুবাই হয়ে তাঁর বাংলাদেশে ফেরার কথা। জেড্ডা থেকে তাঁর বিমান রওনাও দিয়েছিল। কিন্তু আকাশসীমা বন্ধ থাকার কারণে বিমানটিকে ফের জেড্ডায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁর পাশাপাশি অনেক যাত্রী আটকা পড়েছেন বলে খবর।

শনিবার সকালে ইরানের উপর হঠাৎ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। সেই হামলায় ইরানের (Iran) সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি’র (Ali Khamenei) মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু এসবের জেরে সমস্যায় পড়লেন দুই তারকা ক্রীড়াবিদ। এমনকি চলতি টি২০ বিশ্বকাপেও পরোক্ষ প্রভাব পড়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This