দোলেই ডবল রাজযোগ! মেষ–সিংহ–তুলা–ধনুর পকেটে আসতে পারে মোটা টাকা

Must Read

ওয়েব ডেস্ক: রঙের উৎসব দোল (Dol Yatra 2026) এ বছর শুধু আবির-গুলালে রঙিন হবে না, জ্যোতিষ (Astrology) মতে কিছু রাশির ভাগ্যও (Rashifol) রাঙাবে। কুম্ভ রাশিতে সূর্য, বুধ ও শুক্রের যুগল উপস্থিতিতে তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য ও শুক্রাদিত্য রাজযোগ (Raj Yoga)। দোলের দিন এই যুগলবন্দির প্রভাব চরমে উঠতে পারে বলেই দাবি জ্যোতিষীদের। তার জেরে ৪ রাশির জীবনে অর্থ ও সাফল্যের বিশেষ সম্ভাবনা দেখা দিচ্ছে।

মেষ রাশি

দোল মেষের জন্য অর্থলাভের ইঙ্গিত দিচ্ছে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার যোগ রয়েছে। পুরনো বিনিয়োগ লাভ দিতে পারে। ভাগ্য সহায়ক থাকবে, পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। সন্তানের দিক থেকে সুখবর মিলতে পারে। পারিবারিক সম্পর্কে মধুরতা বাড়বে।

আরও পড়ুন: মার্চে চন্দ্রগ্রহণ, তার উপর শনির ঢাইয়া! সিংহ রাশির জন্য বাড়ছে সতর্কবার্তা

সিংহ রাশি

সিংহ রাশির ক্ষেত্রে নতুন আয়পথ খুলে যেতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় সুযোগ মিলতে পারে। পুরনো অসুস্থতা থেকে স্বস্তি পাওয়ার ইঙ্গিত রয়েছে। পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য দুই রাজযোগই সহায়ক হতে পারে। আটকে থাকা সরকারি বা ব্যক্তিগত কাজ গতি পেতে পারে। চাকরিপ্রার্থীরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায় বড় চুক্তি বা অংশীদারিত্ব চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। পরিবার নিয়ে সফরের যোগও রয়েছে।

ধনু রাশি

ধনুর জন্য কেরিয়ারে বড় সাফল্যের ইঙ্গিত। পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত জট মিটতে পারে। আইনি ঝামেলায় স্বস্তি মিলতে পারে। আত্মীয়দের থেকে আর্থিক বা মানসিক সহায়তা পাওয়ার সম্ভাবনা।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This