চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম আছে? ৩টি ওয়েবসাইটে মিলবে উত্তর

Must Read

কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ। প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। এখন সবার একটাই প্রশ্ন, নিজের নাম রয়েছে তো? নির্বাচন কমিশন (Election Commission) জানিয়ে দিল, খুব সহজেই অনলাইনে দেখে নেওয়া যাবে চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কি না, ‘ডিলিটেড’ নাকি ‘বিবেচনাধীন’ ক্যাটাগরিতে পড়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এখন রাজ্যে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। ফর্ম ৭ অনুযায়ী ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গিয়েছে। নতুন ভোটার যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন (ফর্ম ৬ ও ৬এ)। এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন: BSF-কে ১০৫ একর জমি দিচ্ছে রাজ্য! বৈঠকের পরেই শুরু হস্তান্তরের প্রক্রিয়া

কীভাবে দেখবেন নিজের নাম?

নির্বাচন কমিশন জানিয়েছে, তিনটি উপায়ে চূড়ান্ত তালিকা দেখা যাবে—

  • ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট: https://eci.gov.in
  • পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট: https://ceowestbengal.wb.gov.in
  • ইসি নেট (ECI Net) অ্যাপ
  • ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর বা এপিক (EPIC) নম্বর লিখলেই জানা যাবে- নাম তালিকায় রয়েছে কি না।
  • ‘Eligible’, ‘Deleted’ নাকি ‘Under Adjudication’— কোন ক্যাটাগরিতে রয়েছে
  • কোনও সংশোধন হয়েছে কি না
  • জেলা ভিত্তিক অনুসন্ধানের সুবিধাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও একইভাবে নাম খোঁজা যাবে।

কমিশনের বক্তব্য, এত বড় প্রক্রিয়ায় ভুলভ্রান্তি হতেই পারে। কারও নাম বাদ গেলে নির্দিষ্ট পদ্ধতিতে চ্যালেঞ্জ জানানো যাবে। ১৩ ধরনের প্রামাণ্য নথি গ্রহণ করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায়। প্রয়োজন হলে বিচারবিভাগীয় স্তরেও বিষয়টি বিবেচিত হচ্ছে। অতএব, ভোটার তালিকায় আপনার নাম আছে কি না— তা আজই মিলিয়ে নিন।

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This