উপরাষ্ট্রপতি পদ থেকে কেন ইস্তফা দিয়েছিলেন? মুখ খুললেন জগদীপ ধনখড়

0
37

ওয়েব ডেস্ক : ২০২৫ সালের জুলাই মাসে হঠাৎ উপরাষ্ট্রপতি (Vice President) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar )। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল জাতীয় রাজনীতিতে। শোনা যাচ্চিল, অসুস্থতার কারণেই ইস্তফা দিয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার এক জনসভা থেকে ধনখড় দাবি করলেন, অসুস্থতার কারণে তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেননি।

রাজস্থানের (Rajasthan) চুরুতে এক জনসভা থেকে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি (Former Vice President of India) বলেছেন, “বলা হয় যে প্রথম সুখ হলো নিরোগ শরীর। আমি স্বাস্থ্যের প্রতি কখনওই অবহেলা করিনি। আমি যখন বলেছি যে আমি পদত্যাগ করছি, তখন আমি কখনোই বলিনি যে আমি অসুস্থ। আমি বলেছি যে আমি স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছি, আর সেটা দেওয়াও উচিত।”

আরও খবর : কেন বাড়ছে ভূমিকম্প? ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন? দেখুন ভয় ধরানো আপডেট

সাল ২০২৫। সে বছরের ২১ জুলাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধনখড় (Jagdeep Dhankhar)। ‘স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে’ এই পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। কিন্তু হঠাৎ এমন সিদ্দান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল গোটা দেশে। এর পর তাঁকে আর দেখা যায়নি। বিরোধীরা অভিযোগ করেছিলেন, একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধীতার কারণে শাসক দলের কোপে পড়তে হয়েছে তাঁকে। সেই কারণেই তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

এ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন, জগদীপ ধনখড়ের পদত্যাগের পিছনে অন্য কোনও বড় কারণ থাকতে পারে। কেউ হয়তো জানেন। আবার কেউ হয়তো জানেন না। কেন লোকচক্ষুর আড়ালে চলে গেলেন তিনি, সেটা সামনে আসা উচিত। কেন ধনখড়কে লুকিয়ে থাকতে হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা। সে সবের পরে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here