20.4 C
New York

সংস্থার অর্ধেক কর্মীকে ছাঁটাই করছে এই সংস্থা! কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : ফের কর্মী ছাঁটাইয়ের পথে টুইটারের (বর্তমান X) প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সির (Jack Dorsey) সংস্থা ‘ব্লক’ (Block)। সংস্থার অর্ধেক কর্মী ছাঁটাই (Layoff) করা হবে বলে জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে, ৪ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এত পরিমান ছাঁটাইয়ের পিছনে কারণ কী? এর পিছনে কৃত্তিম বুদ্ধিমত্তার (AI) কথা উল্লেখ করেছেন তিনি।

জ্যাক ডর্সি (Jack Dorsey) এক বিবৃতিতে জানিয়েছেন, একটা সংস্থা চালাতে যা যা প্রয়োজন, এআই টুল (AI Tool) এসে সেই ধারণা পাল্টে দিয়েছে। একটি ছোট টিম এআই টুল ব্যবহার করে আরও আরও বেশি ও ভালো কাজ করতে পারে। এটিকে কঠিন সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : পাকিস্তানের এফ-১৬ বিমানকে ধবংস করল আফগানিস্তান! ভিডিয়ো ভাইরাল

তবে প্রশ্ন উঠছে, এত পরিমান কর্মী ছাঁটাইয়ের পথে কেন হাঁটছেন জ্যাক ডর্সি (Jack Dorsey)? সংস্থার ব্যবসা কি খারাপ অবস্থায় রয়েছে? এ নিয়ে ডর্সি দাবি করেছেন, তাঁদের ব্যবসার কোনও সমস্যা হয়নি। বরং লাভ হচ্ছে। তা ক্রমশ উপরের দিকে উঠছে। এআই টুল ব্যবহার করে সংস্থার কাজ আরও সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, সংস্থা থেকে যদি অল্প করে চাঁটাই করা হয়, তাহলে তা সংস্থার ভাবমূর্তিতে প্রভাব পড়তে পারে। সঙ্গে লগ্নিকারীরাও বিভ্রান্ত হতে পারেন। সেই কারণে একেবারে এত কর্মী ছাঁটাই করা হচ্ছে।

তবে ছাঁটাই হওয়া কর্মীদেরকে অনেক সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন ডর্সি। তিনি বলেছেন, ছাঁটাই হওয়া কর্মীদেরকে দেওয়া হবে ২০ সপ্তাহের বেতন। এছাড়া, যতবছর কর্মীরা সংস্থার হয়ে কাজ করেছেন, প্রতিবছরের জন্য এক সপ্তাহের বেতন পাবেন তাঁরা। সঙ্গে ৬ মাসের জন্য হেল্থ কেয়ার ও আরও ৫০০০ ডলার দেওয়া হবে।

দেখুন অন্য খবর :

Latest News

বিধানসভা ভোটে কমল গণনা কেন্দ্রের সংখ্যা! কোন জেলায় কটি কেন্দ্রে গণনা হবে?

ওয়েব ডেস্ক : রাজ্যে ভোটগণনা কেন্দ্রের (Polling station) সংখ্যা কমিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। এবার ৮৭টি কেন্দ্রে ভোট...

More Articles Like This