28 C
Kolkata

চূড়ান্ত ভোটার তালিকা কবে? দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েবডেস্ক- বিধানসভা ভোটের (Assembly Election)  আগে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ইস্যু এসআইআর। এই নিয়ে রাজ্য ও কমিশনের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গেছে। যেখানে হস্তক্ষেপ করতে হয়েছে শীর্ষ আদালতকে (Supreme Court) । ভোটের থেকেও এই মুহূর্তে সব থেকে ভীতির কারণ হয়ে উঠেছে এসআইআর তালিকায় নাম থাকা না থাকা নিয়ে। ফলে রাশ ধরতে হয়েছে আদালতকে ।

২৮ ফেব্রুয়ারি (28 February) চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)  প্রকাশ হবে। পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকাকে সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী চূড়ান্ত তালিকা হিসেবে গণ্য করা হবে জানিয়েছে শীর্ষ আদালত। সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন না। রাজ্যে এস আই আর এর দায়িত্বে এক হাজারেরও বেশি জুডিশিয়াল অফিসার থাকবে। একেক জন জুডিশিয়াল অফিসার প্রতিদিন ২৫০ জন ভোটারের স্ক্রুটিনি ও নিষ্পত্তি করবেন। কমিশনের নির্দিষ্ট ১৩ টি নথির বাইরে অন্য নথি গ্রাহ্য নয়। ৬০ লক্ষ ৬৭৫ ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি হবে।

আরও পড়ুন-  SIR নিয়ে জরুরি শুনানি! কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? দেখুন একনজরে

আজ এসআইআর শুনানি (SIR Verdict)  নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত শুক্রবারে পরে আজ ছিল এসআইআর মামলার শুনানি। আর ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা

প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে আগামী ২৮ তারিখ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। কিন্তু সেই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। এর মধ্যে ৭০ লক্ষের বেশি ভোটার নথি যাচাই কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সমস্যা সমাধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তেমন সুরাহা হয়নি। এই কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করার মতো অফিসারের সংখ্যাও কম। তাই সেক্ষেত্রে প্রয়োজন ঝাড়খণ্ড, ওড়িশার মতো পাশের বিচারকদের সাহায্য নেওয়ার কথা আজ জানিয়েছে সুপ্রিম কোর্ট।

 

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This