29 C
Kolkata

ভোটের আগে চাঞ্চল্য বীরভূমে! উদ্ধার প্রচুর বোমা

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় ভোট যত এগিয়ে আসছে উত্তাপ তত বাড়ছে। আর কিছুদিন পরে ভোটের নির্ঘন্ট প্রকাশ করতে পারে কমিশন। এর মাঝেই চাঞ্চল্য বীরভূমের (Birbhum) শান্তিনিকেতনে (Santiniketan)। সেখানের প্রান্তিকের (Prantik) একটি হোটেলের বাইরে থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে গেল। অভিযোগ উঠেছে, তৃণমূল নেতার মদতে প্রান্তিকে একটি হোটেলের বাইরে বোমা (Bomb) বাঁধছিল দুষ্কৃতীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন প্রান্তিকে ওই হোটেলে অভিযান চালিয়েছিল পুলিশ (Police)। এর পরেই হোটেল সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তে ঘটনাস্থলে গিয়েছিলেন, শান্তিনিকেতন থানার ওসি, এসডিপিও বোলপুর, বোম স্কোয়াড, প্রচুর পুলিশ বাহিনী।

আরও খবর : ‘গরীব হতে পারি, গদ্দার নই’! প্রতীক উরের দলবদলে ভাইরাল ‘পঞ্চায়েত’-এর বিনোদ

এ নিয়ে এক পুলিশ (Police) আধিকারিক বলেছেন, আমরা বিভিন্ন সময় অভিযান চালায়। আমরা গতকাল রাতে খবর পেয়েছিলাম, হোটেল সংলগ্ন এলাকায় কিছু বোমা রাখা রয়েছে। এর পর ঘটনাস্থলে এসে কয়েকটি বাকেট থেকে বোমা গুলি উদ্ধার করা হয়। এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে জানিয়েছেন তিনি। আমরা এই ঘটনায় একটি মামলা করছি। এই ঘটনার সঙ্গে কারা জড়িতে, তা নিয়ে তদন্ত করা হবে। তবে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

এ নিয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, এটিকে বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ করেছেন তিনি। ওই নেতা আরও বলেছেন, যেহেতু বিরোধী পক্ষের সঙ্গে মানুষ নেই, বিরোধীরা মিথ্যার আশ্রয় নিয়ে জেতার চেষ্টা করছে। কিন্তু মানুষ নির্বাচনে জবাব দেবে। তবে যারা বোমা রেখেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার, আইন আইনের পথে চলবে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This