হাড়হিম করা ঘটনা! মধ্যপ্রদেশে মেধাবী যুবকের কাণ্ডে হতবাক পুলিশ

Must Read

ওয়েবডেস্ক-  আর পাঁচটা সংসারের মতো সুন্দর হতে পারত। মেধাবী ছাত্র (Talented student)  দীপক ধুরভে ( Deepak Dhurve) হতে পারতেন ব্রিলিয়ান্ট স্কলার, ব্রাইট কেরিয়ার থাকতে পারত। কিন্তু কোনওটাই হয়নি! কারণ দীপক ধুরভে একজন খুনি। একজন সাইকো কিলার। নিজের বাবা-মা-ভাই ও পোষা বিড়ালটিও তার এই হত্যালীলার হাত থেকে রেহাই পায়নি। সকলকেই নির্মমভাবে খুন করেছে সে। নিজের পাঁচ বছরের ভাইপোকেও সে হত্যার চেষ্টা করেছিল। গভীরভাবে জখম বালকটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

তিরিশ বছরের এই যুবক দীপক ধুরভের এই হাড়হিম করা কাণ্ডে হতবাক পুলিশ। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বাদশ শ্রেনিতে পড়ার সময় এই দীপক ছিলেন মেধাবী ছাত্র, টপার। কিন্তু সেই এখন সাইকো কিলার।

আরও পড়ুন-  পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ‘বদলা’? ভারতের একাধিক মন্দিরে হামলার ছক লস্করের

ঘটনার সূত্রপাত গত ১৮ ফেব্রুয়ারি। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই রাতেই নিজের বাড়িতেই রক্তাক্ত তাণ্ডব পরিবারের তিনসদস্যকে নির্মমভাবে হত্যা করে দীপক। পুলিশ দীপককে গ্রেফতার করে আদালতে পেশ করে।

দীপকের চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের দাবি, তার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। সামান্য বিষয়েও সে উত্তেজিত হাতের সামনে যা পায় তাই দিয়েই কাছের মানুষকে আঘাত করে সে।

Latest News

৩৮০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ওড়িশার শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে ছাত্র আন্দোলনে সৌরভের CJP

ওয়েব ডেস্ক: স্কুলের পাঠ্যবইয়ে একাধিক ভুলের অভিযোগকে কেন্দ্র করে ওড়িশায় (Odisha) চলা ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি...

More Articles Like This