29 C
Kolkata

২২ দিন বন্দি ছিলেন পাকিস্তানে! বাংলার জওয়ান পূর্ণমকে পুনর্বহাল করল BSF?

Must Read

হুগলি: ২৩ এপ্রিল, ২০২৫, পহেলগাম হামলার পরদিনই পাঞ্জাবের পাঠানকোটে ১৪ নং ব্যাটালিয়নে কর্মরত ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw) ভুলবশত পাকিস্তানের (Pakistan) সীমা অতিক্রম করে পাক রেঞ্জার্সের (Pakistani Rangers) হাতে আটক হন। ২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পর ১৪ মে দেশে ফেরানো হয় তাঁকে। পূর্ণম ফিরে আসেন হুগলি (Hooghly) জেলার রিষড়ার বাড়িতে। কিন্তু এতদিন কাজে ফেরা হয়নি তাঁর।

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের কর্মস্থলে ফিরছেন হুগলির এই বিএসএফ (BSF) জওয়ান। বৃহস্পতিবার রিষড়ার বাড়ি থেকে ট্রেনে চেপে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এদিন ফোনে পূর্ণমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার সহকর্মীরা আমাকে খবর দিয়েছিল। কাজে ফেরার জন্য আমি পাঞ্জাবে যাচ্ছি। এখন ট্রেনে আছি। বাকিটা সেখানে পৌঁছে বলতে পারব।”

আরও পড়ুন: ‘ভাষার উপর আক্রমণ হলে…,’ মাতৃভাষা দিবসে দৃঢ় অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

এদিকে এর ঠিক এক দিন আগেই পূর্ণম কুমার সাউয়ের বিএসএফ বাহিনীতে পুনর্বহালের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এজন্য তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। কিন্তু পূর্ণম ডিউটিতে ফেরার দিনই রিষড়ায় পূর্ণমের বাড়িতে গিয়ে দেখা গেল, দরজা ভিতর থেকে বন্ধ। বাড়িতে পূর্ণমের স্ত্রী রজনী, বাবা ভোলানাথ, কারও দেখা মেলনি।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি হয়েছিলেন বিএসএফ জাওয়ান পূর্ণম। ২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পরে দেশে ফেরেন পূর্ণম। সেই সময় পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রিষড়ার বাড়িতে ফিরে আসার পরে তাঁকে বীরের অভ্যর্থনা দেওয়া হয়। পূর্ণমের স্ত্রী রজনী বিশেষ ধন্যবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে।

দেখুন আরও খবর:

Latest News

১৬ বছর পর কলকাতার দুই থানায় মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের

কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) অন্দরে ফের বড়সড় রদবদল। লালবাজারের (Lalbazar) নির্দেশে একসঙ্গে ওসি ও অতিরিক্ত ওসি-সহ মোট ৩৩...

More Articles Like This