শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের!

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্ববাণিজ্যে কড়া বার্তা দিতে শুল্ককে (Tariffs) হাতিয়ার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু সেই নীতিতেই এবার বড় ধাক্কা। শুক্রবার ঐতিহাসিক রায়ে তাঁর আরোপ করা সমস্ত শুল্ককে বেআইনি ঘোষণা করল আমেরিকার (America) সুপ্রিম কোর্ট (Suprme Court)।

আদালতের পর্যবেক্ষণ, ট্রাম্প (Trump) তাঁর ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে বলেন, এত বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু সেই সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি। ৯ বিচারপতির বেঞ্চে শুনানির পর ৬–৩ সংখ্যাগরিষ্ঠতায় শুল্ক বাতিলের রায় দেয় আদালত।

আরও খবর : হাড়গোড় না ভাঙা পর্যন্ত বউ পেটানোর ‘অধিকার’ আফগান সরকারের

মার্কিন প্রেসিডেন্ট জাতীয় জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইন ব্যবহার করে বিশ্বের বহু দেশের উপর একতরফাভাবে শুল্ক (Tariffs) চাপিয়েছিলেন। তার মধ্যে চিল ভারতও। কোথাও ২৫ শতাংশ, কোথাও আবার ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়। ট্রাম্পের দাবি ছিল, এতে বাণিজ্য ঘাটতি কমবে এবং সরকারের আয় বাড়বে। কিন্তু বাস্তবে তার উল্টো ছবি দেখা যায়। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ে, একাধিক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, আদালতের এই রায়ের ফলে ভারত-সহ বহু দেশই স্বস্তি পেতে পারে, কারণ অতিরিক্ত শুল্কের বোঝা আর বহন করতে হবে না। যদিও বিষয়টি বাস্তবে প্রয়োগের দিকটি এখনও স্পষ্ট নয়।

ট্রাম্পের শুল্কের (Trump Tariffs) বিরুদ্ধে প্রথমে মামলা করেছিলেন ব্যবসায়ী সংগঠনগুলি এবং ডেমোক্র্যাট-শাসিত ১২টি প্রদেশের গভর্নররা। নিম্ন আদালত তখনই জানিয়েছিল, প্রেসিডেন্ট জরুরি ক্ষমতার অপব্যবহার করেছেন। পরে ফেডারেল আপিল আদালতও সেই রায় বহাল রাখে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে চূড়ান্ত ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন।

দেখুন অন্য খবর :

Latest News

ইন্ডিয়া জোটের নেতাদের সময় দিলেন রাষ্ট্রপতি, সাক্ষাৎ আজই

ওয়েব ডেস্ক: ইন্ডিয়া ব্লকের নেতৃত্বকে সময় দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ (শুক্রবার) রাত আটটায় দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের...

More Articles Like This