33.5 C
Kolkata

চলতি সপ্তাহেই ইরানে হালমা চালাতে পারে আমেরিকা?

Must Read

ওয়েব ডেস্ক : ফের যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে! চলতি সপ্তাহেই ইরানে (Iran) হালমা চালাতে পারে আমেরিকা (America)? নিজেদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে দু’টি মার্কিন সংবাদমাধ্যম। সূত্রের খবর, হামলা করা হবে কি না, সে বিষয়ে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald trump) কাছ থেকে। তবে তিনি সবুজ সংকেত দিলে ইরানের উপর হামলা চালাতে পারে মার্কিন সেনা।

মূলত, বেশ কয়েকমাস ধরে সংঘাত চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। এমন পরিস্থিতিতে একাধিক যুদ্ধ জাহাজ ইরান সংলগ্ন এলাকায় মোতায়েন করেছে আমেরিকা (America)। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াইট হাউসকে মার্কিন সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা সপ্তাহান্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত। কিন্তু, তারা অপেক্ষায় রয়েছেন ট্রাম্পের সবুজ সংকেতের।

আরও খবর : পুতিনের দেশে ‘সোনা’র দরে বিকোচ্ছে শসা

অন্যদিকে জানা গিয়েছে, বর্তমানে পরমাণু চুক্তি (Nuclear Deal) নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা ও ইরান। এ নিয়ে ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছিলেন, ইরান এই চুক্তি না মানলে, আমেরিকা যুদ্ধের পথে হাঁটতে পারে। ফলে প্রশ্ন উঠছে, দুই দেশ সামরিক সংঘাতে জড়াবে কি না, তা নির্ভর করছে এই পরমাণু চুক্তির উপরেই? অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যে একাধিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের নানান সামরিক ঘাঁটিতে গিয়ে পৌঁছেছে। সঙ্গে রয়েছে জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমানও।

কিছুদিন আগেই জানা গিয়েছিল, মধ্যপ্রাচ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা। সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধ জাহাজও। রণতরীগুলির উপর একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলে খবর। এমন অবস্থায় পরিস্থিতি যুদ্ধে দিকেই এগোচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু শেষ পর্যন্ত দুই দেশ সংঘাতে জড়ায় কি না, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত, উত্তরাখণ্ডে ধস–উত্তরপ্রদেশে বাড়ছে নদীর জল, মৃত ১০

কলকাতা: বর্ষার দাপটে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। টানা ভারী বৃষ্টিতে দিল্লি (Delhi) থেকে উত্তরাখণ্ড (Uttakhand), হিমাচলপ্রদেশ (Himachal Pradesh)...

More Articles Like This