29 C
Kolkata

রামকৃষ্ণ পরমহংসদেবকে ‘স্বামী’ বলে সম্বোধন মোদি’র! সরব হলেন মমতা

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার রামকৃষ্ণ পরমহংসদেবের (Ramakrishna Paramahamsa) ১৯১তম জন্মতিথিতে শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন তিনি। রামকৃষ্ণের নামে আগে ‘স্বামী’ শব্দটি ব্যবহার করেছেন মোদি। আর তা নিয়েই শুরু বিতর্ক। এ নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছিলেন, “স্বামী রামকৃষ্ণ পরমহংস (Ramakrishna Paramahamsa) দেবের জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি যেভাবে আধ্যাত্মিকতা ও সাধনাকে জীবনীশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, তা যুগে যুগে মানবতার কল্যাণ করে যাবে। তাঁর সুচিন্তা ও বাণী চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

আর এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে মোদির পোস্টটি উল্লেখ করে লিখেছেন, “আবারও আমাদের প্রধানমন্ত্রী বাংলার মণীষীদের প্রতি তাঁর সাংস্কৃতিক সংবেদনশীলতার অভাব স্পষ্টভাবে প্রদর্শন করলেন। আজ যুগাবতার শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই বিশেষ দিনে মহান সাধককে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর নামের আগে ‘স্বামী’—এই অভূতপূর্ব এবং অনুচিত বিশেষণটি যুক্ত করেছেন।

আরও খবর : সরছে ধর্মতলার বাস ডিপো

তিনি আরও লিখেছেন, “সকলেই জানেন যে, শ্রীরামকৃষ্ণ (Ramakrishna Paramahamsa) সর্বজনবিদিতভাবে ‘ঠাকুর’ (সাক্ষাৎ ঈশ্বর) হিসেবেই পূজিত হন। তাঁর দেহত্যাগের পর সন্ন্যাসী শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন এবং ভারতীয় ঐতিহ্য অনুযায়ী সেই সন্ন্যাসীদের নামের আগে ‘স্বামী’ উপাধি যুক্ত হয়েছিল। কিন্তু স্বয়ং আচার্য বা গুরুকে সর্বদাই ‘ঠাকুর’ হিসেবে সম্বোধন করা হয়। ‘স্বামী’ উপাধিটি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী শিষ্যদের জন্য নির্দিষ্ট। কিন্তু সংঘের পবিত্র ত্রয়ী সর্বদা ‘ঠাকুর-মা-স্বামীজি’ হিসেবেই পরিচিত। ‘ঠাকুর’ হলেন শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ‘মা’ হলেন শ্রীমা সারদা দেবী এবং ‘স্বামীজি’ হলেন স্বামী বিবেকানন্দ।” সঙ্গে তিনি লিখেছেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে, আধুনিক ভারতের রূপকার তথা বাংলার রেনেসাঁসের মহাপুরুষদের জন্য দয়া করে নতুন কোনো নাম বা উপাধি উদ্ভাবন করবেন না।

উল্লেখ্য গত ডিসেম্বরে শীতকালীন অধিবেশন চলাকালীন ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনা চলার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chatterjee) ‘বঙ্কিম দা’ বলে সম্বোধন করেছিলেন মোদি। যা নিয়ে সেই সময় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এর পর মমতা ও অভিষেকও এ নিয়ে সরব হয়েছিলেন। তার পরেই মকৃষ্ণের নামে আগে ‘স্বামী’ শব্দটি ব্যবহার করেছেন মোদি। যা নিয়ে সরব হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন অন্য খবর :

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This