‘গুড বাই’ বলার পথে শীত, কবে থেকে ঘাম ঝরবে? দেখুন আবহাওয়ার বড় আপডেট

0
60

ওয়েবডেস্ক-  সকাল থেকে হালকা শীতের (Mild winters) আমেজ থাকলেও, বেলার বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরশ একবারে উধাও। আর শীত বিদায়ের পথে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, শীত তার বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে। আগামী সাতদিন তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলা বাড়তেই উধাও হবে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। ১৯ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ফেব্রুয়ারির শেষ থেকেই আর শীতের আমেজ থাকবে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। আবহাওয়া দফতর (Meteorological Department) বলছে, হঠাৎ করে শীত কমছে পশ্চিমী ঝঞ্ঝার (Western storm) কারণে। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে, যেটি ধীরে ধীরে সরছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে শুক্রবার। আজও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।  আগামী সাতদিন রাজ্যে শুষ্ক থাকবে আবহাওয়া। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে থাকবে।

আরও পড়ুন-  শুনানিতে হাজিরাই দিলেন না প্রায় ৫ লক্ষ, সবচেয়ে বেশি অনুপস্থিত উত্তর ২৪ পরগনায়

সাগরে নিম্নচাপ সুপষ্ট হলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাপট উধাও হবে। তবে উত্তরবঙ্গে শীতের আমেজ ভালোই বজায় রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা ৫-৬ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। সমতলের একাধিক জায়গাতেও তাপমাত্রা স্বাভাবিকের নীচে। সেই সঙ্গে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে কুয়াশার প্রভাব বেশি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here