29 C
Kolkata

কবে থেকে শুরু ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং?

Must Read

কলকাতা: নতুন ছবির ঘোষণা করলেন দেব। পদ্মশ্রী প্রাপ্ত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ (Bike Ambulance Dada) করিমুল হকের জীবনী পর্দায় তুলে ধরার কথা আগেই ঘোষণা করেছিলেন সুপারস্টার দেব। পোস্টারও এনেছিলেন প্রকাশ্যে। এবার ছবির শুভ মহরৎ সেরে ফেললেন সুপারস্টার দেব (Dev)। কবে থেকে শুরু ‘ছবির শুটিং? শুক্রবার ছবির শুভ মহরতের বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিলেন ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি নিজের দর্শক-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’।

দেবের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, হাতে ক্ল্যাপস্টিক, ভগবানের প্রতিকৃতি, ফুলমালা দিয়ে সাজানো পুজোর স্থান। আর সেখানেই জ্বলজ্বল করছে দেবের আগামী ছবির পোস্টার। বিশেষ এই দিনে দেব পরেছিলেন সাদা পাঞ্জাবী। তাতে ছিল নীল সুতোর কারুকার্য। সঙ্গে নজর কেড়েছে তাঁর মুখের চওড়া হাসি। এই ছবি হতে চলেছে দেবের পঞ্চাশতম ছবি। আর তাই এই ছবির হাত ধরে নিজের দর্শককে বহু চমক দেবেন সুপারস্টার তা বলাই বাহুল্য। আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। শুভ মহরৎ সারা। এবার পালা শুটিং শুরুর। কবে এই ছবির শুটিং শুরু হবে তা সঠিকভাবে না জানালেও খুব শিগগিরি যে সেই শুটিং শুরু হবে তা স্পষ্ট।

আরও পড়ুন: শ্রাবন্তীর সঙ্গে ‘ঠাকুমার ঝুলি’ থেকে গল্প বার করবেন দিব্যাণী!

বাস্তব জীবনের এক নায়কের অনন্য গল্প, মানুষের পাশে থাকার গল্প – “বাইক অ্যাম্বুলেন্স দাদা”, অনুপ্রাণিত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের অসাধারণ জীবনকথা থেকে।‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে তুলে ধরা হবে উত্তরবঙ্গের করিমুল হকের অনুপ্রেরণামূলক জীবনকাহিনি। নিজের বাইককেই অ্যাম্বুলেন্সে পরিণত করে তিনি বছরের পর বছর প্রত্যন্ত গ্রামের অসংখ্য মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছেন, বাঁচিয়েছেন বহু প্রাণ। মানবিকতা, সাহস আর অদম্য ইচ্ছাশক্তির সেই বাস্তব গল্পই এবার বড়পর্দায় ধরা পড়তে চলেছে।

Latest News

প্রয়াত ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক

ওয়েব ডেস্ক: বিদায় ‘ডক্টর ওয়াটসন’, ৯২ বছর বয়সে প্রয়াত ‘শার্লক হোমস’ (The Adventures Of Sherlock Holmes) খ্যাত অভিনেতা ডেভিড...

More Articles Like This