বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীর কত সম্পত্তি রয়েছে জানেন?

0
28

ওয়েব ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) ক্ষমতায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি (BNP)। গণনার ফলে তা স্পষ্ট হয়ে উঠেছে। ফলে প্রায় দু’দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। ফলে এবার প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ১৭ বছর ধরে নির্বাসনে থাকার পর দেশে ফিরেই বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন তিনি।

সাল ২০০৮। দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান (Tarique Rahman)। তার পরে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। কিন্তু এর পরেই সপরিবারে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর সেখানেই ছিলেন তিনি। তার পরেই গত ডিসেম্বরের ২৫ তারিখ ফের দেশের মাটিতে ফেরেন তারেক। মায়ের মৃত্যু পর দলের দায়িত্ব নেন তিনি। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হন। এই দুই জায়গা থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি। তবে আপনি কি জানানে তারেক রহমানের সম্পত্তি কত?

আরও খবর : ‘অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে’, জয়ে শুভেচ্ছা বার্তা মমতার

ভোটের আগে যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন তারেক (Tarique Rahman), সেখানে তিনি জানান, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯৭ লক্ষ টাকা। তার ব্যাঙ্কে জমা অর্থ, সোনা গহনা, আসবাব- সব মিলিয়ে ১ কোটি ৯৩ লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে। শেয়ার থেকেও আয় রয়েছে তাঁর। খালেদা পুত্রের ব্যাঙ্কে রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার টাকা আছে। শেয়ারে রয়েছে প্রায় সাড়ে ৬৮ লক্ষ টাকা। ৯০ লাখ ২৪ হাজার টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে। তাঁর আসবাবের মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। পাশাপাশি ১ লক্ষ ২০ হাজার অন্যান্য সম্পত্তি রয়েছে।

জানা গিয়েছে, তারেকের কাছে রয়েছে দুই একরের বেশি জমি। এই সম্পত্তি কেনার সময় দাম ছিল ৩ লক্ষ ৪৫ হাজার টাকা। তিনি গত অর্থ বছরে এক লক্ষের কিছু বেশি টাকা আয়কর দিয়েছেন। অন্যদিকে ২০০৪ সাল থেকে তাঁর বিরুদ্ধে যা যা মামলা ছিল তার নিষ্পত্তিও হয়ে গিয়েছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here