বেলডাঙা অশান্তি মামলার ৩৬ অভিযুক্তকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হচ্ছে না

Must Read

মুর্শিদাবাদ: বেলডাঙা (Beldanga) অশান্তি মামলায় ধৃত অভিযুক্তদের আজ ব্যাঙ্কশাল কোর্টে (Bankshall Court) সরাসরি তোলা হচ্ছে না। এসকর্ট ও গাড়ির অভাবের কারণে তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে বহরমপুর (Baharampur) কেন্দ্রীয় সংশোধনাগার সূত্র।

এই ঘটনায় মোট ৩৬ জনকে গ্রেফতার করেছিল বেলডাঙা থানার পুলিশ। বর্তমানে তাদের মধ্যে ৩০ জন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জেল হেফাজতে রয়েছে। মামলার তদন্তভার ইতিমধ্যেই নিয়েছে এনআইএ।

আরও পড়ুন: হাসিমুখে কথা কল্যাণ-মহুয়ার! অতীত ভুলিয়ে সখ্য গড়ে তুললেন দুই সাংসদ

উল্লেখ্য, গত ১৬ ও ১৭ জানুয়ারি টানা দু’দিন বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ, বাস ভাঙচুর এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। সেই অশান্তির জেরেই একাধিক মামলা দায়ের হয় এবং ব্যাপক ধরপাকড় চালানো হয়। আজ ওই মামলাতেই অভিযুক্তদের ব্যাঙ্কশাল কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হবে বলে বিশেষ সূত্রে খবর।

Latest News

এসআইআর বিতর্কে মমতাকে নিশানা শুভেন্দুর

ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরের (Rejinagar) উপনির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এই ফলকে রাজ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির...

More Articles Like This