37.5 C
Kolkata

কবে থেকে ভারতীয় পণ্যে নতুন শুল্ক বসছে? জানাল মার্কিন প্রশাসন

Must Read

ওয়েব ডেস্ক : সম্প্রতি বাণিজ্যচুক্তির (Trade Deal) কথা ঘোষণা করেছে ভারত (India) ও আমেরিকা (America)। এ নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। এবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দফতর এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করল। সেখানে জানানো হল, কবে থেকে ভারতীর পণ্যের উপরে পারস্পরিক অতিরিক্ত শুল্ক ধার্য করা হবে।

ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা ও আগামী পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে। সেই কারণে ভারতের উপরে সমস্ত শুল্ক সরানো হয়েছে। ভারতীর পণ্যের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

আরও খবর : বাংলাদেশে ভোট শুরু, এগিয়ে কোন দল? শেষ হাসি হাসবেন তারেক? কী হবে ইউনুসের?

এর পরেই মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দফতরের (US Customs and Border Protection office) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭ ফেব্রুয়ারি বা তার পরে গুদাম থেকে যে সব পণ্য বার করা হয়েছে, তার উপরে নতুন এই শুল্ক ধার্য করা হবে। অর্থাৎ ওই সময় থেকেই ভারতীয় পণ্যের উপর ১৮ শতাংশের শুল্ক ধার্য করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। বিভিন্ন কারণে তা আটকে ছিল। এর পরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি করে নয়াদিল্লি। তার পরেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন হওয়ার কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন ট্রাম্প। তবে এই চুক্তিতে রুশ তেল না কেনার শর্ত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ নিয়ে এখনও মুখ খোলেনি দিল্লি। মঙ্গলবার এমন পরিস্থিতিতে সংসদীয় প্যানেলকে মোদি সরকার জানিয়েছে, ভারত যে সব দেশ থেকে উচ্চমানের তেল সস্তায় পাবে, সেখান থেকেই তেল আমদানি করা হবে।

দেখুন অন্য খবর :

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This