‘দেশে অঘোষিত জরুরি অবস্থা’, দিল্লিতে গণগ্রেফতারি নিয়ে সরব সোনম ওয়াংচুক, মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি

Must Read

ওয়েব ডেস্ক : শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়ের ঘটনায় সরব হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। শনিবারের আন্দোলনে তিনি সরাসরি যোগ দেননি। তবে বিক্ষোভকারীদের গণগ্রেফতারির খবর সামনে আসতেই তাঁদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন তিনি। আটক নেতাদের দ্রুত মুক্তি না দেওয়া হলে অনশন অথবা পদযাত্রার পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন লাদাখের এই পরিবেশকর্মী।

সোশ্যাল মিডিয়ায় ওয়াংচুক লেখেন, “ভারতে এখন অঘোষিত জরুরি অবস্থা চলছে।” দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ একাধিক নেতা ও আন্দোলনকারীকে আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, আটক ব্যক্তিদের আগামীকালের মধ্যে মুক্তি না দেওয়া হলে তাঁকে অনশন অথবা পদযাত্রার কথা ভাবতে বাধ্য হতে হবে।

উল্লেখ্য, শনিবার দিল্লির যন্তর মন্তরে ভোটার তালিকা সংশোধন এবং ভোটে কারচুপির অভিযোগে প্রতিবাদের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (CJP)। তবে বিক্ষোভস্থলে পৌঁছনোর আগেই বহু নেতা ও আন্দোলনকারীকে আটক করে পুলিশ। অনুমতি না থাকার কথা জানিয়ে বিক্ষোভকারীদের যন্তর মন্তরে যেতে দেওয়া হয়নি।

আরও খবর : দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়! প্রিজন ভ্যানে বসেই গাইলেন, ‘আঁখো মে ভর লো পানি’

আর এই আন্দোলনে অংশ না নেওয়া নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ওয়াংচুক। শুক্রবার তিনি জানিয়েছিলেন, লাদাখে গুরুত্বপূর্ণ কাজ থাকায় দিল্লির বিক্ষোভে যোগ দিতে পারছেন না। হিমালয়ের জল নিরাপত্তা, কৃত্রিম হিমবাহ তৈরি এবং হিমবাহ হ্রদ থেকে বন্যার ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিয়ে কাজ করছেন তিনি। তবে পরিস্থিতি যে অন্য দিকে মোড় নেবে, তা আগে বুঝতে পারেননি বলেও জানিয়েছেন। ওয়াংচুক লেখেন, “গতকাল যখন আজকের প্রতিবাদে ঐক্য ও শান্তির আবেদন জানিয়ে বার্তা দিয়েছিলাম, তখন কল্পনাও করিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।” আটক আন্দোলনকারীদের দ্রুত মুক্তির আশাও প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, গত জুলাইয়ে নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে ‘ককরোচদের’ আন্দোলনে শামিল হয়েছিলেন তিনি।এ বারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।

Latest News

মোদিকে ‘মোগাম্বো’ বলে নিশানা রাহুলের!

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপির বিরুদ্ধে বিরোধী কণ্ঠস্বর দমনের অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা...

More Articles Like This