এক ফোনেই হাজির হবে পুলিশ! মহালয়ায় বাংলায় চালু ১১২ পরিষেবা, বাহিনীতে যুক্ত হয়েছে ৪৫০ গাড়ি

Must Read

ওয়েব ডেস্ক : জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য পেতে আর দীর্ঘক্ষণ অপেক্ষা নয়। এক ফোনেই যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে পুলিশ, সেই লক্ষ্যেই মহালয়ার দিন পশ্চিমবঙ্গে চালু হল ১১২ জরুরি পরিষেবা। প্রশাসনের দাবি, দিনরাত ২৪ ঘণ্টা এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে পুলিশের পরিকাঠামো আরও শক্তিশালী করতে বাহিনীতে যুক্ত করা হয়েছে ৪৫০টি গাড়ি ও মোটরবাইক। এছাড়া প্রতিটি থানার জন্য একটি করে গাড়ি ও মোটরবাইক বরাদ্দ করা হয়েছে। যানবাহন পরিচালনার জন্য ১৫০০ চালক নিয়োগের কথাও জানিয়েছেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পুলিশের (Police) কাজের ধরন বদলাতে গত পাঁচ মাস ধরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেট, থানার কন্ট্রোল রুম এবং ট্রাফিক ব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে। রাজ্যজুড়ে সরাসরি ট্রাফিক ব্যবস্থার নজরদারি আরও কার্যকর করার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকর্মীদের কাজের সুবিধার জন্য রেনকোট দেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

আরও খবর : মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে থাকছে কোন কোন চমক?

পুলিশের পরিকাঠামো ও কর্মীসংখ্যা নিয়ে বলতে গিয়ে পুলিশমন্ত্রী জানান, রাজ্যে পুলিশ নিয়োগের প্রক্রিয়াতেও অগ্রগতি হয়েছে। তাঁর দাবি, আইনি জটিলতা কাটিয়ে ১১ হাজারেরও বেশি নতুন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শুক্রবার নির্বাচিত প্রার্থীদের হাতে নিজে নিয়োগপত্র তুলে দেওয়ার কথাও জানিয়েছেন পুলিশমন্ত্রী। পুলিশের কর্মীসংখ্যা নিয়ে তুলনা টেনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, বর্তমানে রাজ্যে প্রতি লক্ষ জনসংখ্যায় পুলিশের সংখ্যা ১৫৫। উত্তরপ্রদেশে তা ২০০ জন। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে এই সংখ্যা ছিল ১০৫। পর্যাপ্ত কর্মী না থাকলে, বাহিনীর শক্তি না বাড়ালে আইনশৃঙ্খলার লড়াই করবেন কীভাবে? প্রশ্ন তুলেছেন তিনি।

পুলিশকর্মীদের উপর হামলার প্রসঙ্গেও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু। পার্কস্ট্রিটের পুরনো ঘটনার উল্লেখ করে তিনি বলেন, পুলিশের গায়ে হাত তুললে তা বরদাস্ত করা হবে না। এ ছাড়াও বীরভূমে অবৈধ পাথর ব্যবসার বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রসঙ্গ তুলে বাহিনীর ভূমিকার প্রশংসা করেন মপখ্যমন্ত্রী। তাঁর দাবি, ওই অভিযানে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির সম্পত্তি ও গাড়ি মিলিয়ে প্রায় ২২০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছিল। নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসার বিরুদ্ধেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Latest News

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, অভিজিৎ দিপকেদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে?

ওয়েব ডেস্ক : দিল্লিতে বিক্ষোভ (Delhi protest) কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় করেছে পুলিশ। অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং...

More Articles Like This