নাগাঁও থেকে নন্দীগ্রাম-রেজিনগর, নির্বাচনী ফলে উচ্ছ্বসিত মোদি, জনতার রায়কে কুর্নিশ প্রধানমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : অসমের নাগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই ফল বিজেপি-এনডিএর সুশাসনের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে জয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি দলের কর্মীদের পরিশ্রমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, মানুষের ধারাবাহিক আশীর্বাদই দলকে আরও ভালোভাবে কাজ করার শক্তি জোগাচ্ছে।

নিজের বার্তায় মোদি (Narendra Modi) জানান, নাগাঁও লোকসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের ফল বিজেপি-এনডিএর সুশাসনের কর্মসূচির সঙ্গে মানুষের গভীর সংযোগের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি দলের কর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন, তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে কাজ করা এবং তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই আগামী দিনের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

তিনি লেখেন, “মানুষের অব্যাহত আশীর্বাদ ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ! অসমের নাগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল আবারও প্রমাণ করল, বিজেপি-এনডিএর সুশাসনের কর্মসূচির সঙ্গে মানুষের গভীর সংযোগ রয়েছে। নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের আমি অভিনন্দন জানাই। পাশাপাশি, দলের কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করি। পুদুচেরির ঠাট্টানচাভাডি কেন্দ্রে জয়ের জন্য আমাদের মূল্যবান এনডিএ শরিক অল ইন্ডিয়া এনআর কংগ্রেসকেও অভিনন্দন জানাই। মানুষের এই রায় আমাদের আরও শক্তি জোগাবে। মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করা এবং তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাব।”

 

আরও খবর : ‘মাছি মারতে হাতুড়ি নয়’, দিল্লিতে পরিবহণে লাগাম টানা নিয়ে প্রশাসনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নন্দীগ্রাম ও রেজিনগরের উপ নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এটাই বড় চ্যালেঞ্জ ছিল শাসক শিবিরের কাছে। এতদিন রেজিনগর হাতে আসেনি বিজেপির। এমনকী ছাব্বিশের ভোটেও এখানে জিতেছিলেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। উপনির্বাচনে তাঁর ছেলে এই কেন্দ্রের প্রার্থী হলেও তাঁকে ভোটের সময় কার্যত দেখা যায়নি। আর এই কেন্দ্রে বড় ব্যবধানে জিতলেন বিজেপি প্রার্থী। ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতে নন্দীগ্রামে আগের জয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ (Hasirani Rath)। ১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে ১,২২৭৫৩ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ।

এদিকে পুদুচেরির ঠাট্টানচাভাডি বিধানসভা কেন্দ্রে জয়ের জন্য এনডিএ শরিক অল ইন্ডিয়া এনআর কংগ্রেসকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, এই জনাদেশ মানুষের সেবা করার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের প্রত্যাশা পূরণ করে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিজেপি-এনডিএ কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

Latest News

সিজেপির প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, এবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ মোবাইল ইন্টারনেট

ওয়েব ডেস্ক : প্রতিবাদ ঘিরে দিল্লিতে (Delhi) একের পর এক কড়া পদক্ষেপ। মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম...

More Articles Like This