তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী কোয়েল মল্লিক

Must Read

ওয়েব ডেস্ক : কয়েক মাসের ব্যবধানেই ফের রাজ্যসভায় (Rajyasabha) ফিরছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। তবে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে নয়, বিজেপির প্রার্থী হিসেবে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন তিনি। শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছেন কোয়েল। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে অন্য কোনও প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। বিধানসভার সচিবের কাছ থেকে জয়ের শংসাপত্রও পেয়েছেন অভিনেত্রী।

চলতি বছরের এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন কোয়েল মল্লিক। তাঁর সঙ্গে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জুলাই মাসে সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল।

আরও খবর :  ‘দিমাগি নকশাল’দের শিকড় উপড়ে ফেলতে হবে! কড়া বার্তা শুভেন্দুর

এর পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে সাক্ষাতের পর সেই জল্পনা আরও বাড়ে। অবশেষে ৪ অক্টোবর বিজেপি রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের (Koel Mallick) নাম ঘোষণা করে। পরদিন বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে পদ্ম-পতাকা হাতে আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন তিনি। এরপর রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেন অভিনেত্রী।

শুক্রবার, ৯ অক্টোবর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু কোয়েলের বিরুদ্ধে কোনও প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর জয় নিশ্চিত হয়। আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকলেও তার আগেই নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়ে যায় তাঁর জন্য। তাঁকে জয়ের সার্টিফিকেট দিয়েছেন বিধানসভার সচিব।

Latest News

‘মাছি মারতে হাতুড়ি নয়’, দিল্লিতে পরিবহণে লাগাম টানা নিয়ে প্রশাসনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : প্রতিবাদ কর্মসূচি ঘিরে নিরাপত্তার কড়াকড়ি, আর তার জেরে বিপাকে সাধারণ মানুষ। দিল্লিতে (Delhi) ককরোচ জনতা পার্টির...

More Articles Like This