বিদেশি কর্মীদের ‘দাস’ বলায় আমেরিকাকে কড়া বার্তা ভারতের!

Must Read

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের (JD Vance) বিদেশি কর্মীদের ‘চুক্তিবদ্ধ দাস’ বা ‘ইনডেনচার্ড সার্ভ্যান্টস’ বলে মন্তব্য ঘিরে তীব্র আপত্তি জানাল ভারত (India)। গ্রিন কার্ড প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনের কড়া পদক্ষেপের আবহে দুই দেশের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। ভান্সের মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির বক্তব্য, আমেরিকায় কর্মরত ভারতীয় পেশাদাররা উচ্চশিক্ষিত ও দক্ষ এবং সে দেশের অর্থনীতি, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিতর্কের কেন্দ্রে রয়েছে আমেরিকার পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা পিইআরএম কর্মসূচি। এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগকর্তারা যোগ্য বিদেশি কর্মীদের জন্য গ্রিন কার্ডের আবেদন করতে পারেন। মার্কিন প্রশাসন মাইক্রোসফট, টাটা, উইপ্রো, ইনফোসিস, অ্যাডোব, কগনিজ্যান্ট, এইচসিএল এবং ক্যাপজেমিনি-সহ আটটি তথ্যপ্রযুক্তি সংস্থার এই কর্মসূচিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, বিদেশি কর্মী নিয়োগের ফলে আমেরিকার নাগরিকদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ভারতের বক্তব্য, পিইআরএম প্রক্রিয়া স্থগিত হওয়া মানেই বিদ্যমান এইচ-১বি ভিসা বাতিল হয়ে যাওয়া নয়। যদিও সংশ্লিষ্ট কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

আরও খবর : নোবেল কমিটির ঘোষণা, সাহিত্যের সেরা কলম কানাডার অ্যান কার্সনের

এই পরিস্থিতিতে ভান্সের (JD Vance) মন্তব্যের কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারতীয় পেশাদারদের অবদানকে এ ভাবে বর্ণনা করা শুধু অযৌক্তিক নয়, বরং তাঁদের দক্ষতা ও কর্মদক্ষতাকেও উপেক্ষা করে। মন্ত্রকের দাবি, বিদেশি প্রতিভার অংশগ্রহণ মার্কিন সংস্থাগুলির উদ্ভাবন, উৎপাদনশীলতা, গবেষণা, প্রতিযোগিতার ক্ষমতা এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করে। বিদেশি কর্মীদের ‘চুক্তিবদ্ধ দাস’ হিসেবে বর্ণনা করার মধ্যে ঔপনিবেশিক ইতিহাসের বেদনাদায়ক স্মৃতি রয়েছে বলেও মন্তব্য করেছে ভারত। নয়াদিল্লির মতে, দক্ষ কর্মীদের আন্তর্জাতিক যাতায়াত দুই দেশের অর্থনীতির জন্যই লাভজনক।

অন্য দিকে, ভান্সের দাবি, মাইক্রোসফট এক বছরে প্রায় ৬,০০০ মার্কিন কর্মীকে ছাঁটাই করলেও ৬,৩০০টি এইচ-১বি ভিসা এবং প্রায় ৩,০০০ গ্রিন কার্ডের সুবিধা পেয়েছে। এই পরিসংখ্যান তুলে ধরে বিদেশি কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে এই অভিযোগের পাল্টা যুক্তি দিয়েছে ভারত, জানিয়েছে দুই দেশের মধ্যে প্রযুক্তি ও দক্ষ কর্মীর আদানপ্রদান পারস্পরিক স্বার্থের বিষয়।

Latest News

যুদ্ধাপরাধ, গণহত্যার বিরুদ্ধে লড়াই, ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাইকে নোবেল শান্তি সম্মান

ওয়েব ডেস্ক: বিশ্বজনতার আইনের অধিকার নিয়ে সারা জীবনের লড়াইয়ের স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত নভানেথেন নভি পিল্লাই ২০২৬ সালের...

More Articles Like This