ইন্ডিয়া জোটের নেতাদের সময় দিলেন রাষ্ট্রপতি, সাক্ষাৎ আজই

Must Read

ওয়েব ডেস্ক: ইন্ডিয়া ব্লকের নেতৃত্বকে সময় দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ (শুক্রবার) রাত আটটায় দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। এসআইআর বিতর্ক এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ করছে বিরোধী দলগুলি। এই ইস্যু নিয়েই তাদের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। সেই আর্জি মঞ্জুর হল, সময় দিলেন দ্রৌপদী।

এই সাক্ষাতে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা। প্রস্তাবিত প্রতিনিধি দলে থাকার কথা রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার এবং এম এ বেবি-সহ বিরোধী জোটের একাধিক গুরুত্বপূর্ণ নেতার।

আরও পড়ুন: পিনারাই বিজয়নের নামে FIR-এর নির্দেশ দিল কেরালা হাইকোর্ট

এর পাশাপাশি এসআইআর ইস্যুতে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে থাকাকালীন ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির নেতাদের সঙ্গেও মমতার আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এসআইআর এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বাড়াতেও আলোচনা হতে পারে।

Latest News

নাম বদল জেওয়ার বিমানবন্দরের! নতুন নাম ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর’, ঘোষণা যোগী আদিত্যনাথের

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) জেওয়ারে নির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।...

More Articles Like This