গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মাঝেই অ্যামাজনে ছাঁটাই, ভারতে ফের চাকরি গেল কর্মীদের

Must Read

ওয়েব ডেস্ক : গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের (Great Indian Festival 2026) মাঝেই ফের কর্মী ছাঁটাইয়ের খবর অ্যামাজনে (Amazon)। সংস্থার তরফে সর্বশেষ ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও অ্যামাজন জানিয়েছে, এবার তুলনামূলকভাবে অল্প সংখ্যক পদেই কর্মী ছাঁটাই করা হয়েছে। ভারত, আমেরিকা ও ব্রিটেনে সংস্থার একাধিক বিভাগে এর প্রভাব পড়েছে।

রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ১ হাজারেরও কম কর্পোরেট কর্মী এবারের ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। মূলত অ্যামাজনের (Amazon) স্টোরস ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগে কর্মী কমানো হয়েছে। গ্রাহক পরিষেবা, বিক্রেতা পরিষেবা এবং মার্কেটপ্লেস সাপোর্টের মতো দলগুলিতেও এর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। এমনকি অ্যামাজনের খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ারিং বিভাগেও কর্মী ছাঁটাই হয়েছে। সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কর্মীদের মধ্যে ছাঁটাইয়ের খবর ছড়িয়ে পড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হওয়ার সময়ই এই ছাঁটাইয়ের খবর সামনে এসেছে।

আরও খবর :  পুলিশকর্মীদের নিগ্রহ! রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

এর আগে ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অ্যামাজন (Amazon) প্রায় ৩০ হাজার কর্পোরেট পদ বিলোপ করেছিল। খরচ কমানো এবং সংস্থার সাংগঠনিক কাঠামো আরও সরল করার লক্ষ্যেই সেই বড়সড় পুনর্গঠন করা হয়েছিল। সর্বশেষ ছাঁটাইয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও সংস্থার পুনর্গঠন প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বড়সড় বিনিয়োগের পথে হাঁটছে অ্যামাজন। এআই প্রযুক্তির জন্য ডেটা সেন্টার, চিপ এবং অন্যান্য পরিকাঠামোয় বিপুল অর্থ খরচের পরিকল্পনা রয়েছে সংস্থার। এই খাতে প্রায় ২২০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

ভারতেও অ্যামাজনের বিনিয়োগ অব্যাহত রয়েছে। চলতি বছরের মার্চে বেঙ্গালুরুতে নতুন ক্যাম্পাস চালু করেছে সংস্থাটি। প্রায় ১১ লক্ষ বর্গফুটের এই অফিসটি এশিয়ায় অ্যামাজনের দ্বিতীয় বৃহত্তম অফিস বলে জানিয়েছিল সংস্থা। সেখানে ই-কমার্স, পেমেন্টস, প্রযুক্তি এবং বিক্রেতা পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে ৭ হাজারেরও বেশি কর্মী কাজ করতে পারবেন। এদিকে, ৮ অক্টোবর থেকে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ শুরু হয়েছে। সমস্ত গ্রাহকের জন্য শুরু হওয়া এই বিক্রয় উৎসবে টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন-সহ বিভিন্ন গৃহস্থালির সামগ্রীতে ছাড় দেওয়া হচ্ছে।

Latest News

সাংসদ পদ খারিজ হবে না কেন? জবাব দিতে ফের দু’সপ্তাহ সময় চাইলেন ২০ বিদ্রোহী সাংসদ

ওয়েব ডেস্ক : তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ কেন খারিজ হবে না, সেই...

More Articles Like This