পুলিশকর্মীদের নিগ্রহ! রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra) বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ (Delhi Police)। পুলিশ সূত্রে খবর, বিক্ষোভ চলাকালীন পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে। এফআইআরে কংগ্রেসের আরও কয়েকজন নেতা ও দলীয় কর্মীর নাম রয়েছে।

বুধবার রাজধানীতে কংগ্রেসের বিক্ষোভে নেতৃত্ব দেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পরে তাঁকে একাধিক সাংসদের সঙ্গে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভ থেকে মোট ৯১ জনকে আটক করা হয়েছিল। জানা গিয়েছে, জনপথের একটি দক্ষিণ ভারতীয় নিরামিষ রেস্তরাঁয় মধ্যাহ্নভোজের পর কংগ্রেস ও বিরোধী জোটের নেতারা বাসে করে যন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন। সেখানে আচমকা অবস্থান-বিক্ষোভের পরিকল্পনা ছিল। পথে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও খবর :  বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা, ১০ সদস্যের প্রতিনিধি দলেও রয়েছেন মমতা

বিক্ষোভের সময় প্রিয়াঙ্কা গান্ধী-সহ কয়েকজন মহিলা নেতা রাস্তায় শুয়ে পড়েন। তাঁদের হাতে ছিল সংবিধানের একটি কপি। পরে পুলিশ তাঁদের সরিয়ে পুলিশ বাসে তুলে নেয়। অভিযোগ, তখনই পুলিশকর্মীদের নিগ্রহ করেন রাহুল-প্রিয়াঙ্কা। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার ভিত্তিতেই এই এফআইআরগুলি দায়ের করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ১১টি পোস্ট ও ভিডিও সরানোর জন্য একটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে নোটিস দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, ওই পোস্টগুলিতে পুলিশি পদক্ষেপের একটি বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ ছবি তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, ৬ অক্টোবর মেওয়াট অঞ্চল থেকে নাদিম আহমেদ আমিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশকর্মীকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে। এই ঘটনায় আরও কোনও ব্যক্তি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Latest News

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মাঝেই অ্যামাজনে ছাঁটাই, ভারতে ফের চাকরি গেল কর্মীদের

ওয়েব ডেস্ক : গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের (Great Indian Festival 2026) মাঝেই ফের কর্মী ছাঁটাইয়ের খবর অ্যামাজনে (Amazon)। সংস্থার তরফে...

More Articles Like This