মেসির বিদায়ে রোনাল্ডোর আবেগঘন বার্তা, চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতি শ্রদ্ধা জানালেন পর্তুগিজ তারকা

Must Read

ওয়েব ডেস্ক : বুধবার আর্জেন্তিনার জার্সি গায়ে নিজের শেষ ম্য়াচ খেলে ফেলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। তার পরেই লিওনেল মেসির উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফুটবল বিশ্বের দুই মহাতারকার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার মাঝে এবার মেসির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ মুহূর্তে পর্তুগিজ তারকার এই বার্তা নতুন করে আবেগ তৈরি করেছে।

বেনিনের বিরুদ্ধে মঙ্গলবারের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামেন মেসি (Lionel Messi)। ম্যাচটি ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। দলের হয়ে শেষ ম্যাচটিকেও স্মরণীয় করে রাখেন মেসি। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা নিয়ে যান ১২৬-এ। ম্যাচ শেষে আবেগঘন বক্তব্যে মেসি জানান, তিনি চিরকাল আর্জেন্টিনা দলের হয়ে ফিরে আসতে চাইবেন। দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগকে জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হিসেবেও বর্ণনা করেন তিনি।

মেসির এই বিদায়ের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ তারকা লেখেন, “লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল থেকে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। তোমাকে অনেক ভালোবাসা লিও।”

আরও খবর :  সেঞ্চুরি করেই আইসিসি র‍্যাঙ্কিয়ে বড় লাফ শ্রেয়স আইয়ারের!

মেসি ও রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বিতা আধুনিক ফুটবলের অন্যতম আলোচিত অধ্যায়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ নয় বছর ধরে তাঁরা একে অপরের মুখোমুখি হয়েছেন। ক্লাব ফুটবলের সেই দ্বৈরথ ছাপিয়ে ব্যক্তিগত সাফল্য এবং দলীয় ট্রফি জয়ের ক্ষেত্রেও দু’জনেই তৈরি করেছেন একের পর এক রেকর্ড।

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেললেও ক্লাব ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না মেসি। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে খেলা চালিয়ে যাবেন তিনি। অন্যদিকে, রোনাল্ডো এখনও পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সক্রিয়। তাঁর নিজের অবসর এবং বিদায়ী ম্যাচ নিয়েও সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। তবে রোনাল্ডো জানিয়েছেন, সময় এলেই নিজের বিদায়ী ম্যাচ নিয়ে বিস্তারিত জানাবেন।

Latest News

নিউটাউনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ

ওয়েব ডেস্ক : নিউটাউনের (Newtown) এক আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণীর পচাগলা দেহ। এই ঘটনাকে ঘিরে...

More Articles Like This