বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : সাতসকালে বাড়িতে হামলার অভিযোগ তুললেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। পূর্ব যাদবপুর থানা এলাকার পূর্বালোকের বাড়িতে বৃহস্পতিবার ভোরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। হামলার জেরে তাঁর বাড়ির জানালার কাঁচ ভেঙেছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি হামলার সময় সিসিটিভি ক্যামেরাতেও ক্ষতি হয়েছে বলে অভিযোগ।

ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়ি। বিকাশরঞ্জনের দাবি, ভোরের দিকে আচমকাই বাড়ির বাইরে গোলমালের শব্দ শুনতে পান তিনি। পরে বাড়ির কর্মরত এক মহিলা তাঁকে বিষয়টি জানান। বাইরে বেরিয়ে পরিস্থিতি দেখে তিনি জানতে পারেন, বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে মুখ গামছা দিয়ে ঢাকা এক ব্যক্তিকে বাইকে করে বাড়ির সামনে আসতে দেখা যাচ্ছে। ওই ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ থেকে একের পর এক কাচের বোতল বার করে বাড়ির জানলা লক্ষ্য করে ছোড়ার অভিযোগ উঠেছে। হামলার সময় গালিগালাজ করারও অভিযোগ রয়েছে।

আরও খবর :  পুর ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন

বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) অভিযোগ, হামলাটি পরিকল্পিত। ঘটনার পিছনে কারা রয়েছে এবং কেন এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। হামলার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেটিও তদন্তের বিষয়। ঘটনায় থানায় এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে বিকাশরঞ্জন জানিয়েছেন, এই ধরনের ঘটনায় তাঁকে ভয় দেখানো যাবে না। একই সঙ্গে নিজের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ঘটনার খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

মেসির বিদায়ে রোনাল্ডোর আবেগঘন বার্তা, চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতি শ্রদ্ধা জানালেন পর্তুগিজ তারকা

ওয়েব ডেস্ক : বুধবার আর্জেন্তিনার জার্সি গায়ে নিজের শেষ ম্য়াচ খেলে ফেলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। তার পরেই লিওনেল...

More Articles Like This