নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, শোকবার্তা প্রধানমন্ত্রী মোদির

Must Read

ওয়েব ডেস্ক : প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। ৭৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। গোয়ায় নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে। দীর্ঘক্ষণ চিকিৎসার চেষ্টা চললেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় তিনি প্রয়াত অভিনেতার অভিনয় প্রতিভা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কথায়, নানা পাটেকরের মতো তীব্রতা, নিজস্বতা এবং অনন্য উপস্থিতি খুব কম অভিনেতার মধ্যেই দেখা গিয়েছে।

প্রধানমন্ত্রী আরও লেখেন, প্রতিটি চরিত্রে নানা পাটেকর (Nana Patekar) তাঁর অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখে গিয়েছেন। তাঁর অভিনীত বহু চরিত্র আগামী প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে। অভিনয়ের পাশাপাশি নিজের বিশ্বাস ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করার জন্যও নানা পাটেকরকে শ্রদ্ধা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শোকবার্তায়।

আরও খবর :  প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে যে গভীর শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয় বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে। প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু এবং অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানিয়েছেন মোদি।

নানা পাটেকরের (Nana Patekar) দীর্ঘ অভিনয়জীবনে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘আব তক ছাপ্পান’, ‘রাজনীতি’, ‘ওয়েলকাম’-সহ একাধিক ছবির চরিত্র দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে পদ্মশ্রী—অভিনয়জীবনে একাধিক সম্মান পেয়েছেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও মারাঠি চলচ্চিত্র জগতে।

Latest News

তারকা নয়, এখানে সবাই আপনজন! সাত নদীর জলে আজও বেঁচে ১৫০ বছরের চক্রবর্তী বাড়ির পুজো

ওয়েব ডেস্ক : শহরের বড় বড় পুজোর ভিড়ে আলাদা আবহ তৈরি করে দেশবন্ধুপাড়ার চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো (Durga puja 2026)।...

More Articles Like This