প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

Must Read

ওয়েব ডেস্ক : প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে আচমকা গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেতা। তীব্র বুকে ব্যথার পর দ্রুত চিকিৎসকদের একটি দল তাঁর ফ্ল্যাটে পৌঁছয়। সেখানে অভিনেতাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক চিকিৎসার পর নানা পাটেকরকে (Nana Patekar) গোয়ার দোনা পাওলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর হৃদ্‌স্পন্দন আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও খবর : দেশু ৭-এর ট্রেলার মুক্তির আগে উদ্বেগে দেব, আশঙ্কা ষড়যন্ত্রের!

মনিপাল হাসপাতালের চিকিৎসক শেখর সালকার জানিয়েছেন, দীর্ঘক্ষণ সিপিআর চালিয়েও অভিনেতাকে পুনরুজ্জীবিত করা যায়নি। মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন নানা পাটেকর। পরবর্তীতে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘আব তক ছাপ্পান’, ‘অপরহণ’, ‘রাজনীতি’, ‘নটসম্রাট’ এবং ‘ওয়েলকাম’-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। শক্তিশালী সংলাপ বলার ধরন এবং চরিত্রের গভীরে পৌঁছে যাওয়ার অভিনয় তাঁকে ভারতীয় সিনেমার অন্যতম স্বতন্ত্র অভিনেতা করে তুলেছিল।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নানা পাটেকর (Nana Patekar)। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। কয়েক দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি দুই চলচ্চিত্র জগতেই নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র মহলে।

Latest News

মৃত্যুর চার দিন আগেই মৃত্যুর কথা বলেছিলেন নানা পাটেকর! কী বলেছিলেন তিনি?

ওয়েব ডেস্ক : মৃত্যুর মাত্র চার দিন আগেই নিজের জীবন এবং মৃত্যু নিয়ে কথা বলেছিলেন অভিনেতা নানা পাটেকর (Nana...

More Articles Like This